Emami East Bengal: বুধেই বড় ঘোষণা, ইস্টবেঙ্গলের গোলের নীচে গিল
ইমামি কর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাধ্যমতো ভালো দল গড়বেন। ইনভেস্টরদের মুখে কথায় বিশ্বাস করে অতীতে ঠকতে হয়েছে ইস্টবেঙ্গলকে। তবে কথা রাখল ইমামি। আসন্ন মরসুমের জন্য সীমিত সাধ্যের মধ্যেই সেরা দল গঠনের চেষ্টা করছে লাল হলুদের ইনভেস্টর গোষ্ঠী।
গত কয়েকদিন ধরেই প্রভসুখন গিলের লাল হলুদ জার্সি পড়া নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়। অবশেষে বুধবার পড়ল সরকারি সিলমোহর। আসন্ন মরসুমে ইস্টবেঙ্গল দুর্গের শেষ প্রহরী এই পাঞ্জাব তনয়ই। বুধবার ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে গিলের সঙ্গে তিন বছরের চুক্তির কথা ঘোষণা করা হল।

অতীত থেকে শিক্ষা নিয়েছেন ইমামি কর্তারা। এবার লাল হলুদের ইনভেস্টররা বাজেট বাড়িয়ে সর্বোচ্চ চেষ্টা করে সেরা দল নামাতে উদ্যোগী হয়েছে। একের পর এক ভালো ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়েই বড়সড় অর্থ খরচ করে ইস্টবেঙ্গলে নিয়ে এসেছেন ইমামি কর্তারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রভসুখন গিল।
টাকার অঙ্ক ঘোষণা না করা হলেও ট্রান্সফার মার্কেটের খবর অনুযায়ী, প্রভসুখনের জন্য কেরালা ব্লাস্টার্সকে ১.২ কোটি টাকার ট্রান্সফার ফি দিতে চলেছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন পাঞ্জাব তনয়। লাল হলুদ জার্সিতে নিজেকে উজার করে দিতে তৈরি গিল। এরআগে কলকাতায় ইন্ডিয়ান অ্যারোজ দলে খেলেছেন। লাল হলুদের বিরুদ্ধেই তাঁর অভিষেক হয়েছিল।

প্রায় একমাসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রভসুখন গিলকে অবশেষে সই করাল ইমামি। বর্তমানে প্রভসুখন ভারতীয় ফুটবলে অন্যতম উজ্জ্বল নক্ষত্র । ইতিমধ্যেই জিতেছেন আইএসএলে সোনার গ্লাভস।

লাল-হলুদ শিবির ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে। শুরু থেকেই ২২ বছর বয়সি এই গোলকিপারকে তারা টার্গেট করেছিল। কিন্তু, ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে বেশ জটিলতা তৈরি হয়। সেকারণেই গিলকে দলে টানতে ইস্টবেঙ্গলের এতটা দেরি হয়ে গেল।
ইস্টবেঙ্গলে যোগ দিয়ে প্রভসুখন সিং গিল জানান, এই শতাব্দী প্রাচীন ক্লাবে যোগ দিয়ে তিনি সম্মানিত বোধ করছেন। ইস্টবেঙ্গলের ঐতিহ্যবাহী জার্সি গায়ে চাপাতে চলেছি। তাই আমি আপ্লুত। একইসঙ্গে প্রভসুখন জানান, তিনি মাঠে নামলে নিজের সেরাটা উজাড় করে দেবেন এবং ফ্যানেদের আনন্দ দেবেন।
Our new custodian is here! 🧤
— East Bengal FC (@eastbengal_fc) July 12, 2023
Prabhsukhan Singh Gill is now a Red & Gold! ❤️💛
Credits - @SVFsocial #JoyEastBengal #EastBengalFC #AmagoPrabhsukhan pic.twitter.com/MbebektSPb
ইস্টবেঙ্গল কোচ কার্লোস বলেন, 'ও যে সোনার গ্লাভস জিতেছে, সেটাই প্রমাণ করে গোলকিপার হিসেবে ও কতটা উন্নতি করেছে। আমি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর থেকে ওর সঙ্গে কাজ করতে চাইছিলাম। আমি ক্লাব ও ইনভেস্টরদের ধন্যবাদ জানাতে চাই, গিলের মতো গোলরক্ষককে দলে নেওয়ার জন্য।












Click it and Unblock the Notifications