Emami East Bengal: খাবরার প্রত্যাবর্তন, সপ্তাহের শুরুতেই তিন ফুটবলারের নাম ঘোষণা ইমামি ইস্টবেঙ্গলের

দলবদলের বাজারে ঝড়ের নাম ইস্টবেঙ্গল। সপ্তাহের শুরুতেই একসঙ্গে তিন ফুটবলারের নাম ঘোষণা ইমামি ইস্টবেঙ্গেলর। সোমবার তিন ভারতীয় ফুটবলারের সই করার কথা বিবৃতি দিয়ে জানিয়ে দিল লাল হলুদ। মন্দার রাও দেশাই, এডউইন ভান্সপল এবং হরমনজ্যোৎ সিং খাবরা এই তিন ফুটবলারকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল।

ভারতীয় ফুটবলের অতি পরিচিত এই তিনজনকে আসন্ন মরসুমের জন্য নিশ্চিত করেছে লাল হলুদ। খাবরা অতীতে প্রায় সাত বছর তিনি খেলেছেন লাল হলুদ জার্সি গায়ে। কলকাতা লিগ, ফেডারেশন কাপ, শিল্ড জয়ী দলের সদস্য ছিলেন। কলকাতা ডার্বিতে গোল আছে। ফের একবার পুরানো ক্লাবেই ফিরলেন খাবরা।

ইস্টবেঙ্গল

এটা খাবরার কাছে অনেকটা ঘরে ফেরার মতোই। সমর্থকদের সামনে আবার ১০০ শতাংশ দিতে তৈরি তিনি। ডার্বি নিয়ে খাবরা যে বিশেষ উচ্ছ্বসিত তাও নিজের বার্তাতে উল্লেখ করেছেন খাবরা। কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে আগেও খেলেছেন খাবরা। পাশাপাশি দলে নেওয়া হয়েছে মন্দার রাও দেশাই, এডউইন ভানসপলকেও। তিনজনেই অভিজ্ঞ ফুটবলার।

চেন্নাইয়িন এফসিতে চার বছর কাটানোর পর পেশাদারি কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ভান্সপল। চেন্নাই সিটি এফসিকে আইলিগ জিততে যেমন সাহায্য করেছেন, তেমনই আইএসএলে চেন্নাইয়িন এফসির রানার্স আপ দলের সসদ্যও ছিলেন। আইএসএলে মোট ৭১টি ম্যাচ খেলেছেন। পরিসংখ্যান বলছে ১ গোল করেছেন ৩ এসিস্ট করেছেন, ১৮১১ নির্ভুল পাস বাড়িয়েছেন ৯৭টি ক্লিয়ারেন্স করেছেন।

ইস্টবেঙ্গল

লাল হলুদে যোগ দিয়ে ভান্সপল বলেছেন, 'কলকাতা ফুটবলের ঐতিহ্য সম্পর্কে তিনি অবগত। তাই ইস্টবেঙ্গলের মতো এক আইকনিক ক্লাবে যোগ দেওয়া তাঁর কাছে বড় অবগত। অতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার সময় এই ক্লাবের সমথকদের উন্মাদনা দেখেছি। সেই সমর্থকদের সামনে নিজেকে তুলে ধরতে চাই।'


লেফট ব্যাক মন্দার আবার আইএসএল জিতেছেন মুম্বই, এফসি গোয়ার জার্সিতে। মুম্বই ছাড়ার পর গোয়ান তারকার লোবেরার ওড়িশায় যোগদান ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু মন্দারকে দলে নিয়ে চমক দিল ইস্টবেঙ্গল।

 ইস্টবেঙ্গল

তিনজনের অভিজ্ঞতা দলকে আরও শক্তিশালী করে তুলবে বলেই জানিয়েছেন ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লস কুয়াদ্রাত। তাঁর কথায়, 'মান্দারের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। আমাদের দলের শক্তি বাড়াবে। খাবরা অসম্ভব অভিজ্ঞ। সবচেয়ে বড় কথা আগেও ইস্টবেঙ্গলে খেলেছে এবং সমর্থকেরাও ওকে পছন্দ করে। বেঙ্গালুরু এফসি-তে ও আমার অন্যতম অধিনায়ক ছিল। ভান্সপল বিভিন্ন পোজিশনে খেলতে পারে। তিন জনেই দলের সম্পদ হতে পারে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+