Emami East Bengal: নিশু কুমারকে দলে নিল ইমামি ইস্টবেঙ্গল, বার্সার ‘বিরাট সম্মান’ লাল হলুদকে

দল বদলের বাজারে ঝড় তুলে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। একের পর এক ফুটবলারের নাম ঘোষণা করছে লাল হলুদ। বুধবার বেলায় ডিফেন্ডার নিশু কুমারের আগমনের বার্তা দিল ইমামি।দলবদলের বাজারে কেরল ব্লাস্টার্স থেকে নিশুকে এক বছরের চুক্তিতে দলে নিল ইমামি ইস্টবেঙ্গল।

২৫ বছর বয়সি এই ফুটবলার ডিফেন্সে দলকে নির্ভরতা দিতে পারেন। লেফট এবং রাইট ব্যাক উভয় পজিশনেই খেলতে সক্ষম নিশু। এরআগেও কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে খেলেছেন নিশু। ২০১৮-১৯ সালে বিএফসির আইএসএল জয়ী দলের সদস্য ছিলেন, পাশাপাশি ২০২১-২২ মরসুমে কেরলের হয়ে আইএসএল রানার্স হয়েছে‌ন।

নিশু

বিগত কয়েক বছর ধরেই রক্ষণ ভুগিয়েছে লাল হলুদকে। বেহাল রক্ষণের জন্য একাধিক ম্যাচেই সমস্যায় পড়তে হয়েছে ইস্টবেঙ্গলকে। এবার তাই দল গঠনে রক্ষণে বিশেষ নজর দিচ্ছেন কর্তারা। দল গঠনে দায়িত্বে থাকা কর্তাদের প্রথম থেকে নজরে ছিলেন নিশু। অবশেষে ডিল ডান হওয়ার পরই ঘোষণা করে দিল ইমামি।

ইস্টবেঙ্গলে সই করে ভারতীয় এই ফুটবলার জানিয়েছেন, 'ইস্টবেঙ্গেলের মতো ঐতিহ্যমণ্ডিত ক্লাবে যোগ দেওয়া আমার কাছে গর্বে। এই ক্লাবের বিপুল সমর্থক আছেন। যা একজন ফুটবলারকে বাড়তি অনুপ্রেরণা দেয় নিজের সেরাটা দেওয়ার ক্ষেত্রে। একইসঙ্গে ফের কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে খেলতে পারার সুযোগ পেয়ে আমি আনন্দিত। বিএফসিতে দারুন সময় কাটিয়েছি আমরা।'

লাল হলুদ হেড কোচ কার্লোস কুয়াদ্রাত বলেনন, 'নিশু অত্যন্ত পরিশ্রমী ডিফেন্ডার। ভারতীয় ফুটবলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এরআগে আইএসএল চ্যাম্পিয়ন ও রানার্স হয়েছে। ওর যোগদান দলকে আরও শক্তিশালী করল।'

নিশু

এদিকে, আগামী ২০ জুন অনুশীলন শুরু করতে পারে লাল-হলুদ শিবির। কলকাতা লিগে কোচিং করাবেন বিনো জর্জ। ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের কোচকে শহরে আসার জন্য টিকিট পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী শনিবার থেকেই পুরোদমে দল নিয়ে মাঠে নামতে পারেন জর্জ। এবার কলকাতা লিগে কোনও বিদেশী ফুটবলার খেলার অনুমতি নেই। ফলে যুব ফুটবলারদের নিয়ে দল গঠন করবেন বিনো।

বার্সা

লাল হলুদ সমর্থকদের জন্য বড় চমক। বার্সেলোনার রিলসে ইস্টবেঙ্গল। বার্সার পক্ষ থেকে একটি রিলস বানানো হয়েছে। সেখানেই স্থান পেয়েছে লাল হলুদও। ইস্টবেঙ্গেলর লোগোর আশেপাশে ইউরোপের সব বিখ্যাত ফুটবল ক্লাবগুলি। ম্যাঞ্চেস্টার সিটি, চেলসি, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাব জায়গা করেছে বার্সার পোস্টে। তারই মধ্যে কলকাতা ময়দানের শতাব্দীপ্রাচীন ক্লাবের উপস্থিতি দেখে আবেগে ভাসছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+