Emami East Bengal: ক্লেইটনের অপেক্ষায় কুয়াদ্রাত, ডার্বির আগে আশার বাণী কোচের মুখে
ডুরান্ডের প্রথম ম্যাচেই আটকে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। লাল হলুদের পারফরম্যান্স মন ভরাতে পারেনি সমর্থকদের। সপ্তাহের শেষেই ডার্বি। বাংলাদেশ ম্যাচে খাবড়াদের পারফরম্যান্স বুঝিয়ে দিয়েছে লাল হলুদ ব্রিগেড এখনও বড় ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তত নয়। যদিও কোচ কার্লোস কুয়াদ্রাত আশার বাণী শোনাচ্ছেন সমর্থকদের জন্য।
আগামী শনিবার মরসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইমামি ইস্টবেঙ্গল। তবে তার আগে দল তৈরি হয়ে যাবে মনে করছেন লাল-হলুদ কোচ।ডুরান্ড ডার্বির আগে ইস্টবেঙ্গল সিনিয়ার দলের মরসুমের প্রথম বড় ম্যাচে সব ফুটবলারকে কার্যত পরীক্ষা-নিরীক্ষার আতস কাঁচের নীচে রাখলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত।

বাংলাদেশ আর্মির সঙ্গে ড্র করার পর রবিবার স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের ডার্বি প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন," বড় ম্যাচের আগে আমরা এক সপ্তাহ সময় পাচ্ছি। ফলে যেসব ফুটবলারদের সামান্য চোট রয়েছে, তারা ফিট হয়ে যাবে। ডার্বিতে খুব একটা সমস্যা হবে না।'
ক্লেইটন সিলভার অপেক্ষায় রয়েছেন কুয়াদ্রাত। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিসা পেয়ে গিয়েছেন। স্প্যানিশ কোচের কথায়, 'তবে খুশির খবর ক্লেইটন ভিসা পেয়ে গিয়েছে। কয়েক দিনের মধ্যেই এখানে চলে আসবে। তবে ডার্বিতে ওকে নামাতে পারব কিনা আমি জানি না। ওর ফিটনেস দেখার পরই সিদ্ধান্ত নেব।"

এদিকে এগিয়ে থেকেও ড্র। লাল-হলুদ কোচের মতে নিশু কুমার লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরই সমস্যায় পরে দল। একইসঙ্গে বড় ম্যাচে নিশুকে পাবে না লাল হলুদ। যা কুয়াদ্রাতের দলের কাছে বড় ধাক্কা।
ডুরান্ডের প্রথম ম্যাচে পুরো দল খেলিয়েও তিন পয়েন্ট ঘরের তুলতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল। ২ গোলে এগিয়ে থেকেও ড্র করতে হয় লাল হলুদকে।












Click it and Unblock the Notifications