বিশ্বকাপের দান, ডিমের বাজারে ব্যাপক লাভের মুখ দেখছে ভারতের এই রাজ্য
বিশ্বকাপের দান, ডিমের বাজারে ব্যাপক লাভের মুখ দেখছে ভারতের এই রাজ্য
বিশ্বকাপ অনেক কিছুই এনে দেয়। ভারত বিশ্বকাপ খেলছে না ঠিকই কিন্তু ভারতের এক রাজ্য এই বিশ্বকাপের জন্য উপকৃত হচ্ছে। উপকৃত হচ্ছে পরোক্ষ ভাবে। কিভাবে ? ডিমের মাধ্যমে। ডিম রফতানির পরিমান দ্বিগুণ বেড়ে গিয়েছে। তামিলনাড়ুর নমক্কল থেকে কাতারে এই ডিম বিক্রির পরিমান এতটা বেড়ে গিয়েছে। রাশিয়ার ইউক্রেনে আক্রমনের পর দাম বেড়েছে ব্যাপকভাবে। তারপরও ডিম বেশি রফতানি হচ্ছে কাতারে।
তামিলনাড়ুর ১১০০ পোলট্রি ফার্মের মধ্যে ৭০০ ফার্ম এই নামক্কলেতে আছে। প্রতিদিন এখানে ৬০ মিলিয়ন ডিম তৈরী হয়। এগুলি কেরালা, গুজরাত, উত্তর প্রদেশে যায়।

কী বলছে পোলট্রি ফার্ম এসোসিয়েশন?
পোলট্রি ফার্ম এসোসিয়েশনের প্রেসিডেন্ট কে সিঙ্গারাজ বলেন, "সাধারণত ১০ মিলিয়ন ডিম মাসে এখান থেকে কাতারে যায়। এখন তা বেড়ে গিয়ে ,২০ থেকে ২৫ মিলিয়ন হয়ে গিয়েছে এই বিশ্বকাপের জন্য।"

প্রচুর লাভ
তারা বলছেন এখন প্রচুর লাভ হচ্ছে, কারণ তুর্কিও ডিম কিনছে। । দামও বেশি মিলছে। এক কার্টন ডিম মানে ৩৬০টি ডিমের দাম মিলছে কাতারে ২৯ ডলার, তুর্কিতে তা আরও বেশি , ৩৫ ডলার।।

রফতানি বেড়েছে
সার্বিকভাবে গালফ দেশে ডিমের রফতানি বেড়েছে। ওমানে সবচেয়ে বেশি ডিম রফতানি হচ্ছে। শুধু নভেম্বর মাসেই গিয়েছে ৮০ থেকে ১০০ মিলিয়ন ডিম।
৪৮ থেকে ৫২ গ্রামের ডিম আছে তিন মাসের ভ্রূণ সমেত নমক্কল থেকে সমুদ্র পথে কাতার যাচ্ছে। চেন্নাই বন্দর অথবা থতুকুন্ডি হযে যায় ওই জাহাজ।

পোলট্রি ফার্মগুলি লাভের মুখ দেখছে
পোলট্রি ফার্মগুলি বলছে তারাও লাভের মুখ দেখছে। তারা বলছেন করোনার জন্য দুই বছর ব্যবসা হয়নি। কাঁচামালের দাম বেড়েছে এই দুই বছরে। অনেক ফার্ম বব্ধ হয়ে গিয়েছে
এদিকে কাতার বিশ্বকাপ নিয়েও প্রথম থেকে বিতর্ক চলছে। ধর্মীয় বিতর্ক এতে সবথেকে বেশি আছে। বিয়ার নিয়ে যাওয়া থেকে শুরু করে কে কেমন পোশাক পড়বে সবকিছুতে রয়েছে একগুচ্ছ বাধা। তা নিয়ে বিরক্ত অনেকে। আবার এর মধ্যে ভারতের সঙ্গেও কাতারের লেগে গিয়েছে জাকির নায়েককে নিয়ে। উদ্বোধনের দিনে দেখা যায় তিনি কাতারে আছেন। ভারতে নিষিদ্ধ ব্যক্তি বন্ধু রাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছে নিঃসংকোচে। এতেই বিরক্ত ভারত। খবর ছড়িয়ে যায় জাকির নায়েক সেখানে ধর্মীয় বক্তব্য রাখবেন। তা করবেন সারা বিশ্বকাপ জুড়ে। এতেই ক্ষুব্ধ ভারত। যদিও এর উত্তর দিয়ে কাতার বলেছে তারা নায়েককে আমন্ত্রণ করেননি। তিনি ব্যক্তিগত ভাবে এসেছেন। এসব তৃতীয় বিশ্বের কাজ তাদের সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করা হচ্ছে মাত্র।












Click it and Unblock the Notifications