RFDL Derby: এক সপ্তাহের ব্যবধানেই বদলা ইস্টবেঙ্গলের, যুব ডার্বিতে মোহনবাগান এসজিকে হারাল লাল হলুদ
যুব লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলের বদলা।গত সপ্তাহে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের কলকাতা ডার্বিতে ৫-১ গোলে পর্যুদস্ত হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে ফের মুখোমুখি হয় দুই দল। এবার কিন্তু বড় ম্যাচে বদলা নিল লাল হলুদ। ব্রিগেড। এভাবেও ফিরে আসা যায়, দেখিয়ে দিল ইস্টবেঙ্গলের যুব দল।
রিলায়্যান্স ডেভেলপমেন্ট লিগের কোয়ালিফায়ার চ্যাম্পিয়নসিপ রাউন্ডের ইস্ট জোনের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গল। এই ম্যাচে ২-০ গোলে জয় পেল লাল হলুদ , এদিন চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচে মোহনবাগানকে ২-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল এফসির গোল দুটি করেন সায়ন ব্যানার্জি, শ্যামল বেসরা।

এক সপ্তাহ আগেই চির প্রতিপক্ষ মোহনবাগান এসজির কাছে ৫ গোল হজম করে একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গলকে। সবুজ মেরুনের কাছে কাছে হারের পর মহমেডানকে হারিয়ে পরের পর্বে যাওয়া নিশ্চিত করে ইস্টবেঙ্গল।কিন্তু ব্যারাকপুর স্টেডিয়ামে সাত দিনের ব্যবধানেই বদলা নিল বিনো জর্জের ছেলেরা। ৫ গোল হল না তবে ডার্বিতে জয় সব সময়ই স্পেশ্যাল। তাই বসন্তের রঙ আরও রঙিন হল লাল হলুদের।
প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। এরইমধ্যে হয় গোল বিতর্কও। ডার্বিতে ন্যায্য গোল বাতিলের অভিযোগ তুলেছে ইস্টবেঙ্গল। ৩৯ মিনিটে শ্যামল বেসরার দুরপাল্লার শট গোললাইন পেরিয়ে বেরিয়ে গেলেও রেফারি নৃপেন হালদার সেই গোল দেননি। যা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
৬১ মিনিটে লাল-হলুদের হয়ে গোল করেন সিনিয়র দলের হয়ে ভাল খেলা সায়ন বন্দোপাধ্যায়। ডানদিক থেকে ভেসে আসা ক্রসে দারুণভাবে মাথা ছুঁয়ে গোল করে যান সায়ন। গোল খাওয়ার পর বেশ আক্রমণ শুরু করে সবুজ মেরুন। যদিও দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল করে আক্ষেপ মেটালেন লাল হলুদের শ্যামল। পেনাল্টি নষ্ট করেন মোহনবাগানের সুহেল ভাট। ২-০ গোলে জিতে মাঠ ছাড়ল বিনো জর্জের ছেলেরা।












Click it and Unblock the Notifications