ACL 2: মরশুমের শুরুতেই ইস্টবেঙ্গলের এসিএল চ্যালেঞ্জ, চূড়ান্ত হয়ে গেল ঘরের মাঠে ম্যাচর দিনক্ষণ

মরশুমের শুরুতেই ইস্টবেঙ্গলের এসিএল চ্যালেঞ্জ। কলিঙ্গ সুপার কাপ বিজয়ী ইস্টবেঙ্গল এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে। প্রতিপক্ষ আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। অবশেষে বুধবার ম্যাচের দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেল।

লাল হলুদ আগামী ১৪ আগস্ট কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর একটি প্রাথমিক পর্যায়ের ম্যাচে খেলবে। ঘরের মাঠে লাল-হলুদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব আলটিন আসির। দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনও ম্যাচের সময় স্থির হয়নি। বুধবার ফেডারেশনের পক্ষ থেকে ম্যাচের দিন ঘোষণা করা হয়।

ইস্টবেঙ্গল সুপার কাপ জেতায় তাদের যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে। সেই ম্যাচ ইস্টবেঙ্গলের ঘরের মাঠ যুবভারতীতেই হওয়ার সম্ভাবনা ছিলই, অবশেষে সেটাই হল। ইস্টবেঙ্গল যদি এই ম্যাচ জিততে না পারে, তা হলে এএফসি চ্যালেঞ্জার লিগে খেলার সুযোগ পাবে।

এসিএল টু-তে ৩২টি দল দ্বিতীয়-স্তরের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও ২১টি সদস্য অ্যাসোসিয়েশনের ২৭টি দল , এরমধ্যে ১২টি পশ্চিম অঞ্চল থেকে এবং ১৫টি পূর্ব থেকে - সরাসরি গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করেছে, সেই সাথে তিনটি দল (দুটি পশ্চিম, একটি পূর্ব) প্রাথমিক পর্যায় থেকে বাদ পড়বে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট টুর্নামেন্ট।

ইস্টবেঙ্গল এফসি সহ চারটি দল পশ্চিম অঞ্চলে এসিএল টু গ্রুপ পর্বে দুটি উপলব্ধ স্লটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। বাহরাইনের আল আহলি রিফাতে বাহরাইন জাতীয় স্টেডিয়ামে অন্য স্লটের জন্য কুয়েতের কুয়েত এসসির সাথে লড়াই করবে।

তুর্কমেনিস্তানের ঘরোয়া লিগ জিতেছে এফকে আর্কাদাগ। তবু লাইসেন্সিং সমস্যায় চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলতে পারবে না তারা। খেলতে হবে চ্যালেঞ্জার লিগে। দ্বিতীয় স্থানে থাকা অল্টিন অসিরকে সুযোগ দেওয়া হয়েছে যোগ্যতা অর্জন পর্বে খেলার।কিন্তু একইসময় ডুরান্ড কাপও হতে পারে, ফলে দুটি টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে হবে ‌লাল হলুদকে। দীর্ঘদিন পর আবার এএফসির আসরে খেলতে নামছে ইস্টবেঙ্গল।
আইএসএলের লিগ-শিল্ড জেতার সুবাদে মোহনবাগান সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+