আর কবে ইস্টবেঙ্গলে স্পনসর আসবে, ঘরে বাইরে চাপ, যুদ্ধ জিতে লাল-হলুদের নায়ক হতে পারবেন কী কর্তারা?
আর কবে ইস্টবেঙ্গলে স্পনসর আসবে, ঘরে বাইরে চাপ, যুদ্ধ জিতে লাল-হলুদের নায়ক হতে পারবেন কী কর্তারা?
আইএসএল খেলা নিয়ে নানা ধোঁয়াশায় শতবর্ষের ইস্টবেঙ্গল। আজ ১০ দল নিয়ে আগামী মরসুমে আইএসএল করা নিয়ে পরিকল্পনা জানিয়েছে এফএসডিএল। প্রাথমিকভাবে ১০ দলেই লিগ খেলার পরিকল্পনা জানিয়ে দেওয়ার পর, সংকটে লাল-হলুদ ক্লাব। ইস্টবেঙ্গলের উপর আইএসএল খেলা নিয়ে আরও চাপ বাড়ল বলা যায়। শেষ পর্যন্ত কী হবে সেই নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।

ইনভেস্টার কবে জানা নেই
ক্লাব চাপে থাকলেও সমর্থকরা শেষ পর্যন্ত ধৈর্য ধরতে চাইছে। আর কবে ইস্টবেঙ্গলে ইনভেস্টার আসবে? ধৈর্যের মাঝেও ফ্যানেদের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করছে।

রিংয়ের বাইরে এখনও ছিটকে যাইনি ইস্টবেঙ্গল
এফএসডিএল প্রাথমিকভাবে ৩ গ্রুপে ১০ দলের আইএসএল করার কথা ভেবেছে। এ গ্রুপে চারটি দল থাকতে চলেছে। এফএসডিএলের এই ভাবনার পর ইস্টবেঙ্গল এখনই লিগের রিংয়ের বাইরে ছিটকে ঠিয়েছে বলা যাবে না। সাদা চোখে এবছর ইস্টবেঙ্গলের ইনভেস্টার জোগাড় করে আইএসএল খেলার সম্ভাবনা নেই। তবে এরপরও ময়দানের সেই মিথ...ময়দানে কোনও কিছুই শ্বাশত নয়! অঞ্জন মিত্রের এই কথাই ইস্টবেঙ্গল সমর্থকদের আশা জাগিয়ে রাখছে।

ইস্টবেঙ্গল ৭৪ শতাংশ শেয়ার ছাড়তে রাজি
আইএসএল খেলতে নতুন বিনিয়োগকারীর সামনে ৭৪ শতাংশ শেয়ার পর্যন্ত ছাড়তে রাজি ইস্টবেঙ্গল। সূত্র এমনটাই বলছে। এমন ড্রাফ্টই নাকি বিনিয়োগকারী প্রসূন মুখোপাধ্যায় কাছে চলে গিয়েছে।

শেষ মুহূর্তে যুদ্ধ জিতে কর্তারা নায়ক হতে পারেন
কিন্তু ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে এখনও সম্পূর্ণ নিশ্চয়তা নেই। সেই কারণে একশো শতাংশ নিশ্চিত হলে তবেই শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায় বিনিয়োগ করতে চাইছেন। ঘরে বাইরে এখন তাই প্রবল চাপ! তারমধ্যেই কর্তারা শেষ মুহূ্র্তে ক্লাবে বিনিয়োগকারী এনে সব অঙ্ক পাল্টে দিয়ে ইস্টবেঙ্গলকে আইএসএলে খেলাতে পারলে যুদ্ধ জিতে নায়ক হয়ে যেতে পারেন। সমর্থকরা অবশ্য শেষ পর্যন্ত এমনই একটা ম্যাজিক দেখার অপেক্ষায় প্রহর গুনছেন!












Click it and Unblock the Notifications