Anwar Ali: ফুটবলারদের ট্রান্সফার নিয়ে ফিফার নয়া সিদ্ধান্ত, আনোয়ারকে নিয়ে বিরাট স্বস্তি লাল হলুদ শিবিরে
আনোয়ার আলি ইস্যুতে বিরাট স্বস্তিতে ইস্টবেঙ্গল। চলতি মরশুমের শুরু থেকেই ভারতীয় ফুটবলে আনোয়ার আলিকে নিয়ে বিতর্ক চরমে। চুক্তিভঙ্গের বিতর্কে জড়িয়েছেন ভারতীয় দলের এই তারকা ডিফেন্ডার। মোহনবাগান এসজির সঙ্গে চুক্তি লঙ্ঘন করে ইস্টবেঙ্গলের সই করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
বিষয়টি প্রথমে যায় ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটিতে। প্রাথমিকভাবে শাস্তিও পেতে হয় আনোয়ার আলি, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ অনুসারে আপাতত লাল হলুদ জার্সিতে খেললেও আনোয়ারকে নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছিল। কিন্তু শনিবার ফিফার ঘোষণায় বিরাট স্বস্তি পেল ইস্টবেঙ্গল শিবির।

যতক্ষণ না ফিফা নতুন নিয়ম প্রকাশে আনছে ততক্ষণ আনোয়ার স্বাধীনভাবেই খেলতে পারবেন ইস্টবেঙ্গলের হয়ে। গত আগস্ট মাসের শেষ দিক থেকেই আনোয়ার আলিকে নিয়ে বিতর্ক চরমে উঠে গত কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রাথমিকভাবে ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটি আনোয়ার আলিকে নির্বাসিত করে এবং জরিমানা করে। কিন্তু এরপরই আদালতের নির্দেশ অনুসারে এই সিদ্ধান্ত স্থগিতাদেশ পড়ে যায়। এরপর থেকেই ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে শুরু করেছেন আনোয়ার।
কিন্তু প্রথম দিকে তার পারফরম্যান্সে প্রভাব পড়ে কিন্তু যতদিন এগোতে ততই নিজেকে মানিয়ে নিতে শুরু করেছেন ইস্টবেঙ্গল জার্সিতে। এই পরিস্থিতিতে আনোয়ার আলি কিন্তু বিরাট স্বস্তি পেলেন শনিবার ফিফার নিয়মের ঘোষণায়।
ভারতীয় ফুটবলে সাম্প্রতিক কালে সবচেয়ে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আনোয়ার আলির ট্রান্সফার। গত মরসুমে মোহনবাগান এসজির জার্সিতে দুরন্ত ফুটবল খেলেছিলেন পাঞ্জাব তনয়। কিন্তু চলতি মরশুম শুরুর আগেই আনোয়ার সবাইকে চমকে দিয়ে দলবদল করার কথা ঘোষণা করেন। কিন্তু সবুজ মেরুনের সঙ্গে তাঁর ৫ বছরের চুক্তি ছিল, ফলে বিষষয়টি জটিল হয়ে উঠে। কিন্ত লোনের সঙ্গে ১ বছরের বেশি হয় না, এমনই দাবি ছিল রঞ্জিত বাজাজের।
নর্থইস্টের বিরুদ্ধে শুক্রবার আইএসএলে প্রথম জয় পেয়েছে লাল হলুদ। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন আনোয়ার, সময় যত যাচ্ছে ততই নিজেকে মেলে ধরছেন লাল হলুদ জার্সিতে।












Click it and Unblock the Notifications