মাতোয়ারা সমগ্র আর্জেন্টিনা, ভিক্ট্রি প্যারাডে লোকারণ্য, শেষ পর্যন্ত হেলিকপ্টরে শহরের আকাশে ঘুরল দল
মাতোয়ারা সমগ্র আর্জেন্টিনা, ভিক্ট্রি প্যারাডে লোকারণ্য, শেষ পর্যন্ত হেলিকপ্টরে শহরের আকাশে ঘুরল দল
আর্জেন্টিনা দলের ভিক্ট্রি প্যারেডকে ঘিরে মানুষের ঢল রূপ নিল বণ্য সেলিব্রেশনে। দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা দেশের মানুষকে তৃতীয় বারের জন্য বিশ্বকাপের স্বাদ দিয়েছে। ফলে তাঁর এই সাফল্যকে ঘিরে সারা দেশের উন্মাদনা কোন স্তরে থাকবে তা প্রত্যাশিত।

তবে, লিওনেল মেসি এবং তাঁর দলকে ঘিরে যে পাগলামো আর্জেন্টিনার সাধারণ মানুষ দেখালেন তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর্জেন্টিনার রাজধআনী ব্রুনো আইরসে কাতারে কাতারে মানুষএর ভিড়, না হোক করে লক্ষ লক্ষ মানুষ শহরের রাস্তায় হাজির হয়েছেন হুড খোলা বাসে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা দলের ভিক্ট্রি প্যারেডে যেখানে ট্রফি হাতে রয়েছে নীল - সাদা জার্সিধারী দলের তারকারা।
মানুষের আনন্দের ঠিকানা ছিল না তিন দশক পর বিখ্যাত দিয়েগো মারাদোনার ১৯৮৬ বিশ্বকাপের পর আবরাও বিশ্বকাপ জয়ের পর। সমগ্র আর্জেন্টিনা যেন পরিণত হয়েছিল কোনও আনন্দসাগরে। বাজি ফাটানো থেকে শুরু করে রাস্তায় নেমে নৃত্য একে অপরকে জড়িয়ে ধরা সমস্তটাই ছিল, এর তার মাঝেই অপেক্ষায় ছিল বিশ্ব জয়ীদের দেশে ফেরার। বিশ্বজয়ী দল দেশে ফিরতেই সেই উৎসব বেড়ে যান বহুগুণ। উৎসবের কেন্দ্রে আর্জেন্টিনা দল এবং লিওর হাতের বিশ্বকাপ। এত সংখ্যক মানুষ ছিল যে পদপিষ্ট হয়ে প্রচুর লোকের মৃত্যু ঘটতে পারত আর্জেন্টিনায়।
প্রিয় ফুটবলারদের ছুঁয়ে দেখার জন্য মানুষের চোখে মুখে আকুতি ছিল দেখার মতো। একটা অনন্ত ছবি যাতে পাওয়া যায় তার জন্য প্রাণপন চেষ্টা চালিয়েছেন আবাল বৃদ্ধ বনিতা। ব্রিজের নীচ দিয়ে বাস যাওয়ার সময়ে। ওপেন হুড বাসে ব্রিজের উপর থেকে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় কিছু সমর্থককে। এঁদের মধ্যে এক জন বাসে পড়লেও অপর জন বাসের ধারে পড়ে সটান মাটিতে পড়ে যান। আর্জেন্টিনার টিম বাসকে থেমে যেতে হয় ওই সমর্থকটির জন্য। আর্জেন্টিনা প্রশাসন বুঝতে পারে এই উৎসবের আবহে বড় কোনও বিপদ ঘটতে বেশি সময় লাগবে না। এবং সেই কারণেই ওপেন হুড বাস থেকে হেলিকপ্টরে করে আর্জেন্টিনা দলকে নিয়ে ঘোড়ানো হয় শহরের আকাশে এবং সেখানেই চলেছে তাঁদের ভিক্ট্রি প্যারেড। সেখানেও আকাশ থেকে মহাতারকাদের দেখার জন্য মানুষের উৎসাহে কোনও কমতি হয়নি। সর্বকালের অন্যতম সেরা দিয়েগো মারাদোনার পর দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আরও এক কিংবদন্তি লিওনেল মেসি নিজের দেশকে এনে দিলেন বিশ্বকাপ।












Click it and Unblock the Notifications