Durand Cup 2023: দুই প্রধানের রোড টু ফাইনাল, ডার্বির আগে নজর রাখুন ডুরান্ডের গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে
রবিবার ডুরান্ড কাপের মেগা ফাইনাল। খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট-ইমামি ইস্টবেঙ্গল। শেষবার ২০০৪ সালের ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ দেখা গিয়েছিল। সেবার ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় লাল হলুদ বাহিনী। বিগত কয়েক বছরে খেতাব নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হয়নি দুই প্রধান।তাই এই বড় ম্যাচের তাৎপর্য অনেক বেশি।
প্রথমেই নজর রাখা যাক দুই দলের রোড টু ফাইনালের দিকে। অর্থ্যাত কীভাবে, কোন কোন বাধা পেরিয়ে সবুজ মেরুন এবং লাল হলুদ ফাইনালে জায়গা করে নিল? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপ অভিযান শুরু হয়েছিল দুরন্ত ভাবেই। গ্রুপ-এ ম্যাচের বাংলাদেশ সেনা দলের বিরুদ্ধে ৫-০ গোলে জয় ছিনিয়ে নেয় সবুজ মেরুন ব্রিগেড। এরপর পঞ্জাবকে এফসিকে ২-০ গোলে হারিয়ে দেন পাল তোলা নৌকার দল। এরপর ডার্বিতে এসে ধাক্কা খেতে হয় জুয়ান ফেরান্দোর দলকে। ১-০ গোলে হারতে হয় মোহনবাগানকে।
কিন্তু কিছুটা ভাগ্যের জোরেই নক আউটে জায়গা করে নেয় গঙ্গাপারের ক্লাব। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের জায়গা তারা পাকা করে। নকআউট পর্বে প্রথমে কঠিন প্রতিপক্ষ মুম্বই সিটি এফসিকে ৩-১ ব্যবধানে হারায় মোহনবাগান সুপার জায়ান্ট। এরপরে সেমিফাইনাোলে এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকি পায় সবুজ মেরুন ব্রিডেগ।

এবার নজর রাখা যাক ইমামি ইস্টবেঙ্গলের দিকে। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের সেনা দলে বিরুদ্ধে এগিয়ে থাকার পরও ২-২ গোলে ড্র করতে হয়েছিল কার্লোস কুয়াদ্রাতের দলকে। কিন্তু ডার্বি জয়ের পর থেকেই পুরো বদলে গিয়েছে লাল হলুদের চেহারা। বড় ম্যাচে নন্দকুমারের গোলে ১-০ গোলে জয় পায় ইমামি ইস্টবেঙ্গল। ফলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়।
এরপর পাঞ্জাব এফসির বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়ে গ্রুপ টপার হয়েই নক আউটে উঠে ইমামি ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনালে গোকুলম কেরালাকে ২-১ হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। সেমিফাইনােলে নর্থ ইস্টের বিরুদ্ধে ০-২ গোলে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনি য়ে নেয়। টাইব্রেকারে নর্থ ইস্টকে হারিয়ে ফাইনালে উঠে লাল হলুদ।

পরিসংখ্যানের দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাবে, এখনও পর্যন্ত কলকাতার দুই প্রধান ১৬ বার করে ডুরান্ড কাপ জিতেছে। ইমামি ইস্টবেঙ্গল শেষবার জিতেছে ২০০৪ সালে। মোহনবাগান সুপার জায়ান্ট শেষবার ডুরান্ড ঘরে তুলেছে ২০০০ সালে। ফলে দীর্ঘদিন এই ট্রফি ঢোকেনি দুই ক্লাবের তাঁবুতেই।












Click it and Unblock the Notifications