Durand Cup 2023: এলসির চমকপ্রদ গোল, ইমামি ইস্টবেঙ্গল হারাল গোকুলমকে, ডুরান্ডের সেমিফাইনালে প্রতিপক্ষ কে?
Durand Cup 2023: ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইমামি ইস্টবেঙ্গল। বৃষ্টিস্নাত বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গোকুলম কেরালা এফসি-কে ২-১ গোলে হারিয়ে। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে ছিল লাল হলুদ।
৪৬ সেকেন্ডে গোল করে কার্লোস কুয়াদ্রেতের প্রশিক্ষণাধীন দলকে এগিয়ে দেন জর্ডন এলসি। ৫৭ মিনিটে আমিনু বৌবার গোলে সমতা ফেরায় কেরলের দলটি। কিন্তু সেই বৌবার আত্মঘাতী গোলই শেষ চারে পৌঁছে দেয় ইমামি ইস্টবেঙ্গলকে।

ফাইনালে ওঠার দ্বৈরথে ইমামি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। লাল হলুদ হেড কোচ কুয়াদ্রাত এদিন অপরিবর্তিত প্রথম একাদশই মাঠে নামান। গোকুলম হেড কোচ ডমিঙ্গো ওরামাস কাব্রেরা প্রথম একাদশে ৮টি পরিবর্তন আনেন। যদিও তাঁদের সকলেই গোকুলমের হয়ে সাধারণত শুরু থেকে খেলেন। শেষ লিগ ম্যাচের দলের নিধিন কৃষ্ণ, বৌবা, বাসিত আহমেদ ভাট এদিনও প্রথম থেকেই খেলেন।
বোরহা হেরেরার কর্নার থেকে নেওয়া শটে মাথা ছুঁইয়েছিলেন জাভিয়ের সিভেরিও, সুযোগসন্ধানী এলসি বল জালে জড়াতে দেরি করেননি। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে গোকুলম। তবে লাল হলুদ রক্ষণ ছিল জমাট। লাল হলুদও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালাতে থাকে। উইং ধরে নন্দ কুমার ও মহেশ সিং জোরে দৌড়ে বেশ কয়েকটি আক্রমণ তৈরিও করেন।

আরেকটি কর্নার থেকে বল পেয়ে নেওয়া সাউল ক্রেসপোর শট ক্রসবারে প্রতিহত না হলে লাল হলুদ প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারতো। গোকুলমের কমরন তুর্সুনভের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। আলেহান্দ্রো স্যাঞ্চেজ লোপেজের শট রুখে দেন ইমামি ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন সিং গিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে বেশি মরিয়া দেখা যায় গোকুলমকে।
মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখে আক্রমণের পথ বেছে নেওয়ার সুফল পায় কেরলের দলটি। ৫৭ মিনিটে অভিজিতের ক্রস থেকে জোরালো হেডে গোল করে সমতা ফেরান বৌবা। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়াতে কুয়াদ্রাত নামান ক্লেইটন সিলভাকে। হাফ চান্স থেকে গোল করার সুযোগও পেয়েছিলেন, তবে নিরীহ শট রুখতে বেগ পেতে হয়নি গোকুলম কিপার জথানমাউইয়াকে।
৭৭ মিনিটে নিশু কুমারের শট বৌবার পায়ে লেগে জালে জড়িয়ে গেলে জয়সূচক গোলটি পেয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল। লাল হলুদ রক্ষণ এতটাই মজবুত ছিল যে, গোকুলমের ফুটবলাররা সে অর্থে তেমন সুযোগই তৈরি করতে পারেননি। এডউইন সিডনি বংশপাল, ক্লেইটন সিলভারা শেষের দিকে সুযোগ পেয়েও গোলমুখ খুলতে পারেননি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications