Durand Cup 2023: অতিরিক্ত সুবিধা পাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট? লাল হলুদের বিস্ফোরক অভিযোগ

একদিন বাদেই ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু বড় ম্যাচের ৪৮ ঘণ্টা আগে বিস্ফোরক অভিয়োগ তুলল ইস্টবেঙ্গল ক্লাব। শুক্রবার বিকালে
ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হন কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার ও রজত গুহ।

লাল হলুদ কর্তাদের মূল বক্তব্য ছিল, গতবারের আই এস এল ফাইনাল থেকে এবারের ডুরান্ড, কোনও একটা টিমকে অন্যায় ভাবে কিছু বিশেষ সুযোগ করে দেওয়া হচ্ছে। এফসি গোয়া ম্যাচে সবুজ মেরুনের পেনাল্টি পাওয়া নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে। প্রতিপক্ষ শিবিরের নাম না করে নিশানা করলেন লাল হলুদের শীর্ষকর্তা।

ডুরান্ড

এফসি গোয়া বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচের ছবি তুলে ধরে দেবব্রত সরকার অভিয়োগ করেন, 'প্রতিটি ম্যাচেই একটি দল রেফারিদের পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। সেমিফাইনালে সুবিধা পেয়েছে। কোয়ার্টারে মুম্বই সিটি ম্যাচে পেয়েছে। গত বছর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ফাইনালে একই ঘটনা ঘটেছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের পর গোয়ার কোচও একই অভি্যোগ করেছেন।'

মোহনবাগানের ফুটবলার রেজিস্ট্রেশন নিয়েও আপত্তি রয়েছে ইস্টবেঙ্গলের। নিয়ম রয়েছে সর্বাধিক ৩০ জনকে রেজিস্ট্রেশন করানোর। ডুরান্ডে প্রথম ডার্বির পরেই ৩৩ জন ফুটবলার রেজিস্ট্রেশনের জন্যে অভিযোগ করা হয় ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। তাদের সেই দাবি, সেই অভিযোগ র্কপাত হয়নি। উল্টে তার পরে আরও এক ফুটবলারের রেজিস্ট্রেশন করিয়েছে মোহনবাগান।

লাল হলুদের শীর্ষ কর্তা বলেন, 'ফুটবলার রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হওয়ার পরেও একটি ক্লাব ফুটবলারদের নাম নথিভুক্ত করেছে। এমনকি অতিরিক্ত সংখ্যায় করেছে। আমরা আয়োজকদের গোটা বিষয়টি জানাচ্ছি। আশা করছি তাঁরা ব্যবস্থা নেবেন।'

ডুরান্ড

ডুরান্ড কাপের ফাইনালের ডার্বি ম্যাদচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। ডার্বি ম্যা চের টিকিটের তীব্র হাহাকার। শুক্রবার সকাল থেকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবে লম্বা লাইন পড়ে। দুই দলের সমর্থকরা ময়দানে টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েন। কিন্তু অনেকেই টিকিট পাননি বলে অভিযোগ উঠছে। স্বাভাবিক ভাবেই ফুটবল প্রেমীদের মধ্যো টিকিট নিয়ে ক্ষোভ বাড়ছে। আগামী রবিবার ডার্বি ম্যা চ। তার আগে টিকিট পাওয়ার জন্যক মাত্র একদিন হাতে সময় পাচ্ছেন দুই দলের সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+