Durand Cup 2023: টিকিটের চাহিদা তুঙ্গে, বদলার ডার্বি বাগানের কাছে, শক্তি বাড়াল লাল হলুদও
শনিবার ভারত পাক মহারণ, রবিবার ডুরান্ড ফাইনাল, তাও আবার ডার্বি। বাঙালির কাছে উইকএন্ডে ডাবল ধামাকা। গ্রুপ পর্বের পর আবার বড় ম্যাচে ডুরান্ডে। এবার আবেগের লড়াইয়ের সঙ্গে ট্রফি জয়ের চ্যালেঞ্জ। সমর্থকরদের মধ্যে পারদ চড়তে শুরু করেছে। রবিবাসরীয় বড় ম্যাচ ঘিরে শুক্রবার থেকেই উন্মাদনা তুঙ্গে দুই প্রধানে।
গ্রুপ পর্বের ডার্বির টিকিট নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল সেটা ফাইনালের ক্ষেত্রে হয়নি। ইমামি ইস্টবেঙ্গল আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল। ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের স্থান পাকা হতেই ডুরান্ড কমিটি ফাইনালের টিকিটের ঘোষণা করে দিয়েছে। অফ লাইনেই সমস্ত টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ডুরান্ড কমিটি।

শুক্রবার সকাল থেকেই ময়দানে দুই প্রধানের তাঁবুর সামনে টিকিটের লম্বা লাইন। লাল হলুদ হোক বা সবুজ মেরুন। টিকিটের লাইন দিয়েছেন দুই প্রধানের সমর্থকরা। ডার্বির টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। ১ ও ২ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্রি হবে ডুরান্ডের টিকিট। ৩ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিক্রি হবে টিকিট। আগে এলে আগে পাওয়া যাওয়ার ভিত্তিতে টিকিট বিক্রি করা হবে।
শুক্রবার সকাল থেকেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই ক্লাবের বাইরেই লম্বা লাইন। ১৩২তম ডুরান্ড কাপে সব ম্যাচের মতো ফাইনালেও অনলাইন টিকিট থাকছে না। টিকিটের দামও থাকছে অপরিবর্তিতই। ১০০ এবং ২০০।

এদিকে ডুরান্ড ফাইনালের আগে বাগান শিবিরে বদলার মেজাজ। দলকে ফাইনালে তুলে সাদিকু বলেন, 'সমর্থকরা ডার্বি জিততে চায়। কোচ যাই বলুক না কেন, আমার কাছে রবিবারের ডার্বি বদলার। কারণ আগের ডার্বি আমার প্রথম ম্যাচ ছিল। আমি খুব বাজে খেলেছিলাম। দলকে ফাইনালে তুলতে পেরে দারুণ লাগছে। এবার আশা করি সমর্থকরা আমাকে ভালবাসবে।'
আজ দলের হয়ে জয়সূচক গোল করে দারুণ লাগছে। এবার আশা করি সমর্থকরা আমাকে ভালবাসবে।' গোল এবং জয় দু'বছরের ছেলেকে উত্সর্গ করলেন সাদিকু। বিশ্বমানের গোলের পর অভিনব সেলিব্রেশন দেখা গিয়েছিল।

বড় ম্যাচের আগে শক্তি বাড়িয়ে নিল লাল হলুদ শিবিরও। অজয় ছেত্রীকে এক বছরের লোন চুক্তিতে সই করাল ইমামি ইস্টবেঙ্গল।
বেঙ্গালুরুর যুব দল থেকে উত্থান অজয়ের। সেন্ট্রাল মিডফিল্ডে যেমন খেলতে পারেন। তেমন ডিফেন্সিভ ব্লকারের কাজ-ও করতে পারেন।বেঙ্গালুরুর একাডেমি থেকে বেড়ে ওঠার পর অজয় বেঙ্গালুরুর বি দলের হয়ে আইলিগ সেকেন্ড ডিভিশন, ব্যাঙ্গালোর সুপার ডিভিশনেও খেলেছেন। এরআগেও খেলেছেন ইস্টবেঙ্গলে।
অজয় জানিয়েছেন, 'ইস্টবেঙ্গলে ফিরতে পেরে ভালো লাগছে। ক্লাব, ইমামি গ্রুপ এবং কোচ কুয়াদ্রাত আমার ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই। আইএসএল-এ অভিষেক যাঁর কোচিংয়ে হয়েছিল, সেই কার্লেস স্যারের অধীনে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'












Click it and Unblock the Notifications