Derby: পেনাল্টি নষ্ট করে হতাশাই প্রাপ্তি ইস্টবেঙ্গলের, ডার্বিতে জয়ের ধারা অব্যাহত মোহনবাগান এসজির
মোহনবাগান এসজি হোক বা ইস্টবেঙ্গল, ময়দানের দুই দলের সমর্থকদের কাছেই জনপ্রিয় স্লোগান যত বার ডার্বি তত বার হারবি। নতুন বছরের শুরু থেকেই স্লোগানের উপর যেন একাধিপত্য বিস্তার করেছে সবুজ মেরুন। সিনিয়র হোক বা জুনিয়র, ডার্বি খেলতে নামলেই জয় পাওয়া অভ্যাসে পরিণত করেছে মোহনবাগান এসজি। ব্যতিক্রম হল না সোমবার অনূর্ধ্ব ২১ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন -র লিগের বড় ম্যাচেও।
নৈহাটিতে অনূর্ধ্ব ২১ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন লিগের( জোনাল পর্ব) বড় ম্যাচে মোহনবাগান এসজি ১-০ গোলে হারাল চির প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে। ম্যাচে একমাত্র গোলটি করলেন টংসিনয়ের। ম্যাচের প্রথমার্ধ ছিল ০-০। দুই দল একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও বেশি আক্রমণাত্বক খেলতে শুরু সবুজ মেরুন।

৫৯ মিনিটে সতীর্থের মাটি ঘেসা পাস থেকে ঠান্ডায় মাথায় বল বিপক্ষের গোলে প্রবেশ করিয়ে দেন টংসিন। যেন বলটির জন্য বক্সে অপেক্ষা করছিলেন অনূর্ধ্ব ২১ এই ফুটবলারটি। না বল কে না টংসিনকে মার্ক করলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। ফলে অবলীলায় গোল করে গেলেন টংসিন।
গোল খাওয়ার পর তা শোধ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। ৬১ মিনিটে পেনাল্টি পায় লাল হলুদ। রাজ বাসফোরের বুকে বল লাগলেও তা পেনাল্টি দেন রেফারি। এই নিয়ে তুমুল বিতর্ক হল। কিন্তু রেফারি নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন। কিন্তু পেনাল্টি নষ্ট করলেন ইস্টবেঙ্গলের জোসেফ জাস্টিন। বারের উপর দিয়ে শট মারলেন তিনি। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি। ফলে ১ গোলে জিতেই মাঠ ছাড়ল মোহনবাগান এসজি।
এই নিয়ে মরশুমে ১২টা ডার্বির মধ্যে ৯টি ম্যাচে জিতল মোহনবাগান এসজি।এরআগে অনূর্ধ্ব-১৫ ইয়ূথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারাল মোহনবাগান এসজি। অনূর্ধ্ব ১৫ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন এর লিগের প্রথম পর্বের বড় মোহনবাগান এসজি হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলকে। অনূর্ধ্ব ১৫ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল কে ২-১ গোলে হারিয়ে দিয়েছি মোহনবাগান এসজি। অনূর্ধ্ব-১৭ ইয়ুথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়েছিল মোহনবাগান এসজি।
চলতি বছরের শুরুতে আইএসএলের ডার্বি হয়েছিল, সেই ম্যাচে জেমি ম্যাকলারেনের একমাত্র গোলে জয় পায় মোহনবাগান এসজি। পাশপাশি চলতি মরশুমের প্রথম পর্বের ডার্বিতে জয় পেয়েছিল হোসে মোলিনার দল। ফলে সব মিলিয়ে ডার্বি এখন ইস্টবেঙ্গলের কাছে আতঙ্কের এক নাম।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications