দেশের জনসংখ্যা মাত্র দেড় লক্ষ! বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নয়া রেকর্ড কুরাসাওয়ের
ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও ফিফা বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিল। জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে তারা নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
জামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে তারা এই কৃতিত্ব অর্জন করে। পানামা এবং হাইতিও কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে।

মঙ্গলবার এই ঐতিহাসিক জয় কুরাসাওকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ করে দিল। টুর্নামেন্টে অপরাজেয় একমাত্র দল হিসেবে তারা গ্রুপ বি-তে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। ৭৮ বছর বয়সী কোচ ডিক অ্যাডভোকাট পারিবারিক কারণে গত সপ্তাহান্তে নেদারল্যান্ডসে ফিরে যাওয়ায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে বেঞ্চে উপস্থিত থাকতে পারেননি।
অ্যাডভোকাট এর আগে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের দায়িত্বে তিনবার ছিলেন এবং কুরাসাওয়ের দায়িত্ব নেওয়ার আগে দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম ও রাশিয়ার ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স-এর তথ্য অনুযায়ী, গত জানুয়ারি পর্যন্ত কুরাসাওয়ের জনসংখ্যা মাত্র ১,৫৬,১১৫ জন। এর আগে, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী আইসল্যান্ড ছিল সবচেয়ে ছোট দেশ, যার জনসংখ্যা ছিল ৩,৫০,০০০-এর কিছু বেশি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications