Cristiano Ronaldo: গোল করেও দলকে জেতাতে ব্যর্থ রোনাল্ডো, এশিয়া সেরার লড়াই থেকে ছিটকে গেল আল নাসের
মরশুমের শুরুতেই বড় ধাক্কা আল নাসেরের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল রোনাল্ডোর দলের দৌড়। ফলে এশিয়া সেরার লড়াই থেকে বিদায় নিল সৌদি আরবের ক্লাবটি। এই ম্যাচ জুড়ে ছিল টান টান উত্তেজনা। পেণ্ডুলামের মতো দুলল ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত জয় অধরাই থাকল রোনাল্ডো ব্রিগেডের।
ম্যাচে এগিয়ে গিয়েও জয় পেতে ব্যর্থ হল রোনাল্ডোর দল। ঘরের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচে অবশ্য পিছিয়ে থেকেই শুরু করেছিল রোনাল্ডো ব্রিগেড। নির্ধারিত সময়ের খেলা শেষে ৩-২ গোলে আল নাসের এগিয়ে থাকলেও খেলাটি অতিরিক্ত সময়ে যায়। কারণ প্রথম লেগের ম্যাচে আল-আইন ১-০ গোলে জিতেছিল। দ্বিতীয় পর্বের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট শেষে ফলাফল ছিল ৩-৩।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে নামে দুই দল। তবে ২৮ মিনিটের মাথায় গোল করে আল আইনকে এগিয়ে দেয় রাহিমি। ৪৫ মিনিট হতেই তিনি আরও একটি গোল করেন এবং ২ গোলে এগিয়ে যায় তারা।বিরতির আগ মুহূর্তে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল নাসেরের হয়ে ব্যবধান কমান আব্দুলরহমান ঘারীব।ম্যাচের ৫১ মিনিটে নিজেদের জালে বল জড়ান খালিদ ঈসা, সমতায় ফেরে আল নাসের। বাঁ-পায়ের ফ্রি কিকে ৭২ মিনিটে আল নাসেরকে লিড পাইয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স টেলস।
এদিন ঘরের মাঠে নির্ধারিত ৯০ মিনিট নাসরের পক্ষেই ৩-২ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়। এরফলে দুই পর্ব মিলিয়ে ম্যাচের স্কোর লাইন ছিল ৩-৩। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও দুই দল একটি করে গোল করে.
পুরো ম্যাচে নিষ্প্রভ থাকা রোনাল্ডো ১১৮ মিনিটে পান গোলের দেখা পান। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেন নি সিআর সেভেন।কিন্তু দুই টাই মিলিয়ে স্কোরলাইন ছিল ৪-৪। তাই শেষমেশ খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানেই ৩-১ জয় পায় আল আইন। সেই সঙ্গে এশিয়া সেরা হওয়ার স্বপ্নভঙ্গ হল আল নাসেরের।
|| Penalties, Thank you guys for your hard work pic.twitter.com/mfxXGFs1PH
— AlNassr FC (@AlNassrFC_EN) March 11, 2024
টাইব্রেকারে দলের হয়ে একটি মাত্র গোল করেন রোনাল্ডোই। আল নাসেরের হয়ে পেনাল্টি কিক নেন রোনাল্ডো, ওটাভিও, টেলেস ও ব্রজোভিচ। অন্যদিকে আল আইনের হয়ে টাইব্রেকারের শট নেন আল শামসি, রোমেরো ও রাহিমি। টাইব্রেকার হতাশাজনকভাবেই শেষ করে আল নাসের। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-১ গোলে হেরে টুর্নামেন্টটের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় আল নাসর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications