Cristiano Ronaldo: প্রথম দর্শনেই শুরু প্রেম, সংসার করলেও কেন জর্জিনাকে বিয়ে করেননি রোনাল্ডো?
রোনাল্ডো মানেই রেকর্ডের রাজা, মাঠে নেমে গোল করলেই যেমন রেকর্ড গড়েন তেমনই মাঠের বাইরেও সমানভাবে চর্চায় থাকেন পর্তুগিজ মহাতারকা। বিশেষ করে তাঁর ব্যক্তিগত জীবন সব সময়ই খবরের জন্য মুচমুচে উপাদান। রোনাল্ডো-জর্জিনার প্রেম কাহিনী সব সময়ই থাকে খবরের শিরোনামে। বর্তমান বিশ্বের তারকা যুগলের মধ্যে অন্যতম রোনাল্ডো ও জর্জিনা। সিআরসেভেনের জন্মদিনে জানুন তাঁদের প্রেম কাহিনী।
২০০৩ সালে পেশাদার ফুটবলে পা রাখেন তিনি। ২০ বছরের কেরিয়ার। সাফল্যের শিখর ছুঁয়েছেন। আর এই সময়ে তাঁর সঙ্গে নাম জড়িয়েছে একাধিক মহিলার। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেছেন বিভিন্ন মহিলা। তবে রোনাল্ডো সেসব কখনও পাত্তাই দেননি। রোনাল্ডো এখনও বিবাহ না করলেও বান্ধবী জর্জিনার সঙ্গেই সংসার করছেন বিগত বেশ কয়েক বছর ধরেই।

দুজনের মধ্যে প্রথম সাক্ষাৎ ও প্রেমের কথা স্মরণ করেন জর্জিনা বলেন, 'আমাদের প্রথম সাক্ষাৎ হয় একটি ফ্যাশন কোম্পানি। যেখানে আমি সহকারী সেলসম্যান হিসেবে কাজ করতাম। দিন কয়েক পর আমাদের আবার দেখা হলো আরেকটি বড় ব্র্যান্ড ইভেন্টে। আমার কাজের পরিবেশের বাইরে, এমন একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ আবহে আমরা কথা বললাম। প্রথম দর্শনেই আমরা দুজন দুজনের প্রেমে পড়ে গেলাম।
জর্জিনা প্রথমে এক কন্যাসন্তানের জন্ম দেন। দুই বছর আগে যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে পুত্রসন্তানটির মৃত্যু হয়। রোনাল্ডো ও জর্জিনা মিলে পাঁচ ছেলেমেয়ের কো পেরেন্টিং করেন। ক্রিশ্চিয়ানো জুনিয়র, এভা মারিয়া, মাতেও রোনাল্ডো, আলানা মার্টিনা এবং বেলা এসমেরাল্ডা.
২০১৬ সালে জর্জিনা রডরিগেজের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল রোনাল্ডোর। তার পর থেকে সাত বছর ধরে জর্জিনার সঙ্গে রোনাল্ডোর প্রেম। তবে বিয়ে করেননি তারা এখনও। রোনাল্ডো এক সাক্ষাৎকারে বলেছিলেন, সঠিক সময়ে তিনি ঠিকই বিয়ে করবেন! তবে সেই সঠিক সময় কবে আসবে তা নিয়ে তিনি কোনও ইঙ্গিত দেননি।
রোনাল্ডো ও জর্জিনার বিচ্ছেদের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ঘুরছে। কাতার বিশ্বকাপের আগে ট্রেনিংয়ের সময় রোনাল্ডোর বিরুদ্ধে জর্জিনাকে প্রতারণার অভিযোগ তোলেন এক ভেনেজুয়েলার মডেল। যদিও মাঝে মধ্যে উঠা গুজব আবার মিলিয়ে যায় সময়ের সঙ্গেই। রোনাল্ডো-জর্জিনার ভালোবাসার সংসার চলতেই থাকে।












Click it and Unblock the Notifications