Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জানুয়ারি মাসেই মুখোমুখি হতে পারেন মেসি-রোনাল্ডো

জানুয়ারি মাসেই মুখোমুখি হতে পারেন মেসি-রোনাল্ডো

এই প্রথম বার বিশ্ব ফুটবলের দুই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দু'টি ভিন্ন মহাদেশে খেলবেন। অতীতে কখনও এই ফুটবলার দুই ভিন্ন মহাদেশে খেলেননি।

দু'টি ভিন্ন মহাদেশে খেলবেন মেসি এবং রোনাল্ডো:

দু'টি ভিন্ন মহাদেশে খেলবেন মেসি এবং রোনাল্ডো:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অভিষেক বেনফিকার জার্সিতে হয়েছিল এবং লিওনেল মেসি বার্সেলোনায়র হয়ে শুরু করেন নিজের পেশাদার ফুটবলারের জীবন। এর পর থেকে ইউরোপীয় ফুটবলে রাজত্ব করেছেন এই দুই মহাতারকা। কিন্তু এ বার আর একই মহাদেশে খেলতে দেখা যাবে না মেসি এবং রোনাল্ডোকে। অতীতে কখনও এই ফুটবলার দুই ভিন্ন মহাদেশে খেলেননি।

আল নাসেরে সই করেছেন রোনাল্ডো:

আল নাসেরে সই করেছেন রোনাল্ডো:

দীর্ঘ জল্পনার অবসান টেনে শুক্রবার (৩০ ডিসেম্বর) সৌদি আরবের ক্লাব আল নাসের রোনাল্ডোকে আড়াই বছরের চুক্তিতে সই করানোর কথা ঘোষণা করেছে। রোনাল্ডোর হাতে ৭ নম্বর জার্সি তুলে দিয়ে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছে আল নাসের। রোনাল্ডোর সইকে 'ইতিহাস তৈরি হতে চলেছে' বলে অভিহীত করে আল নাসের। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যৌথ সমঝোতায় চুক্তি বিচ্ছেদের পর ফ্রি এজেন্ট হিসেবে রোনাল্ডোকে সই করায় আল নাসের। টুইটারে আল নাসেরের পক্ষ থেকে লেখা হয়, "এই সই শুধু আমাদের ক্লাবকেই আরও সাফল্য পেতে উৎসাহিত করবে না, পাশাপাশি উৎসাহিত করবে আমাদের লিগকে, দেশকে এবং আগামী প্রজন্মকে, ছেলে এবং মেয়েদের নিজেদের সেরাটা বের করে আনার জন্য।"

জানুয়ারিতেই মুখোমুখি হতে পারেন মেসি-রোনাল্ডো:

লিওনেল মেসি যেখানে পিএসজি'তে খেললেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সই করেছেন আল নাসেরে আড়াই বছরের চুক্তিতে। তবে, ফুটবলপ্রেমীদের এতে হতাশ হওয়ার কোনও কারণ নেই। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে পিএসজি মরসুমের মাঝেই সৌদি আরবে সফর করবে এবং সেখানে আল নাসের এবং আল হিলালের যৌথ একাদশের বিরুদ্ধে ১৯ জানুয়ারি একটি ম্যাচ খেলবে পিএসজি।

আর্জেন্টিনাকে বিশ্বকাপ দিয়েছেন মেসি, রোনাল্ডোর পর্তুগালের সম্বল শুধুই ব্যর্থতা:

আর্জেন্টিনাকে বিশ্বকাপ দিয়েছেন মেসি, রোনাল্ডোর পর্তুগালের সম্বল শুধুই ব্যর্থতা:

সম্প্রতি কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপ ২০২২-এ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে মেসির নেতৃত্বে। মেসি সাতটি গোল করেছেন এবং টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়ে জিতেছেন গোল্ডেন বল। অপর দিকে, রোনাল্ডোর খুব একটা ভাল কাটেনি এই বিশ্বকাপ। কোচ ফার্নান্দো স্যান্টোসের সঙ্গে তাঁর মতানৈক্য হয় এবং যার ফলে নক আউট পর্বে প্রি কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে জায়গা হয়নি সিআর ৭-এর। যদিও পরিবর্ত ফুটবলার হিসেবে নেমেছিলেন তিনি দুই ম্যাচেই দ্বিতীয়ার্ধে। মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ০-১ গোলে বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নেয় পর্তুগাল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+