আইএসএল ফাইনালে কনকাশান, মাথায় চোট পেয়ে মাঠের বাইরে রানাওয়াড়ে, সুস্থতা কামনায় দেশ
আইএসএল ফাইনালে কনকাশান, মাথায় চোট পেয়ে মাঠের বাইরে রানাওয়াড়ে, সুস্থতা কামনায় দেশ
আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র মধ্যে মোকাবিলা যত হাড্ডাহাড্ডি হয়েছে, তত উত্তপ্ত হয়েছে পরিবেশ। খেলা যত গড়িয়েছে তত টানটান হয়েছে পরিস্থিতি। পাল্লা দিয়ে চলেছে কড়া ট্যাকেল এবং চোখ রাঙা-রাঙি। তেমনই এক পরিস্থিতির শিকার হলেন মুম্বই সিটি এফসি-র আমেয় রানাওয়াড়ে। মাথায় চোট পেয়ে মাঠের বাইরে গেলেন রাইট ব্যাক। অ্যাম্বুলেন্সে পৌঁছলেন হাসপাতাল।

আইএসএল ফাইনালের প্রথম থেকেই এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ১৮ মিনিটে গোল করে কলকাতার ক্লাবকে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। ২৯ মিনিটে তিরির আত্মঘাতী গোলে সেই ব্যবধান ঘুঁচেও যায়। এরপর দুই দলের মধ্যে আরও তুল্যমূল্য লড়াই শুরু হয়। সঙ্গে চলতে থাকে চোরাগোপ্তা ট্যাকেল। তার পরিণতি যে এত ভয়ঙ্কর হবে, তা হয়তো কেউ ভাবেনি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচ গড়াতেই প্রতিদ্বন্দ্বিতা আরও কড়া হয়ে ওঠে। বল নিয়ে মুম্বইয়ের গোলমুখে এগোতে থাকেন এটিকে মোহনবাগানের লেফট ব্যাক শুভাশিস বোস। তাঁকে ট্যাকেল করার চেষ্টা করলে শুভাশিসের পায়ে ধাক্কা খেয়ে মাটিতে আঘাত করে মুম্বই সিটি এফসি-র রাইট ব্যাক আমেয় রানাওয়াড়ের মাথা।
Praying for Amey Ranawade's well-being. That didn't look good at all. #MCFC #ISL
— Debapriya Deb (@debapriya_deb) March 13, 2021
ঘটনার কিছু পরেই কনকাশানে চলে যান আমেয়। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় খেলা। আতঙ্কের পরিবেশ তৈরি হয় মাঠ জুড়ে। শেষে অ্যাম্বুলেন্সে রানাওয়াড়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথার স্ক্যান করা হবে বলে জানা গিয়েছে। আহত ফুটবলারের আরোগ্য কামনায় সামিল হয়েছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত নানা পোস্ট নজরে পড়েছে।












Click it and Unblock the Notifications