Copa America : জিতে কোয়ার্টার ফাইনালে পেরু, ছিটকে গেল পরাজিত ভেনেজুয়েলা
Copa America : জিতে কোয়ার্টার ফাইনালে পেরু, ছিটকে গেল পরাজিত ভেনেজুয়েলা
কোপা আমেরিকার হাড্ডাহাড্ডি ম্যাচে ভেনেজুয়েলা হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল পেরু। খেলার ফলাফল ১-০। অন্যদিকে হেরে কোপা আমেরিকার শেষ আটে পৌঁছনোর স্বপ্ন চুরমার হল ভেনেজুয়েলার। ৪ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করল পেরু। ৪ ম্যাচ খেলে ভেনেজুয়েলার সংগ্রহে থাকল ২ পয়েন্ট।

ব্রাসিলিয়ার গ্যারিঞ্চা স্টে়ডিয়ামে ডু অর ডাই ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ৪-২-৩-১ ছকে দল নামিয়ে আক্রমণে বেশি উঠতে থাকে পেরু। অন্যদিকে ৫-৪-১ ছকের আল্ট্রা ডিফেন্সিভ রণনীতিতে নেমেও প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার সফলতার কাছাকাছি পৌঁছে যায় ভেনেজুয়েলা। প্রথমার্ধে দুই দলের মধ্যে কাঁটায় কাঁটায় যুদ্ধ হয়।
যদিও প্রথমার্ধে কোনও দলই গোলের মুখ দেখতে সক্ষম হয়নি। তবে বেশ কয়েকটি সুযোগ তৈরি হয়ে যায়। পেরুর সামনে গোল করার সুযোগ আসে বেশি। অন্যদিকে অনেক কম সুযোগ তৈরি করেও সেগুলি কাজে লাগাতে পারেনি ভেনেজুয়েলা। তবে গোলশূন্য প্রথমার্ধে বিস্তর চড়াই-উতরাই পরিলক্ষিত হয়।
🇵🇪⚽ ¡Implacable! @18andrecarrillo se quedó solo en la zona y no lo desperdició. ¡Victoria de la @SeleccionPeru por 1-0 y clasificación a los cuartos! #CopaAmérica #VibraElContinente
— Copa América (@CopaAmerica) June 28, 2021
🇵🇪⚽ Implacável! Andre Carrillo sobrou sozinho na área e não desperdiçou! #VibraOContinente pic.twitter.com/ZRliKO0YRk
ম্যাচের দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। আক্রমণে ঝাঁঝ বাড়ায় পেরু। বলের দখল নিজেদের কাছে রেখে বারবার প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়ে গত কোপার রানার্সরা। কাঙ্খিত গোলটি আসে ৪৮ মিনিটের মাথায়। কর্নার থেকে ভেসে আসা বল ফাঁকায় পেয়ে গোল করেন পেরুর আন্দ্রে কারিলো। গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠা ভেনেজুয়েলা সুযোগগুলি কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল অন্যরকম হলেও হতে পারত।
ম্যাচে ৫৫ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখা পেরু নিজেদের মধ্যে ৬০০টি পাস খেলে। গোলমুখে ১২টি শট নিলেও ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে গোটা ম্যাচে ১০টি শট নেয় ভেনেজুয়েলা। মাত্র তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। নিজেদের মধ্যে ৪৪৪টি পাস খেলে পরাজিত দল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications