Copa America: নকআউট নিশ্চিত ম্যাচে মেসিদের লক্ষ্য বদলাও, আর্জেন্টিনা-চিলি ম্যাচের পরিসংখ্যান জানুন

মেসির জন্মদিনের আবহেই কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে আর্জে‌ন্টিনা। বুধবার ভারতীয় সময় ভোরে চিলির বিরুদ্ধে নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নামছে নীল সাদা বাহিনী। আর্জেন্টিনার কাছে এই ম্যাচটা বদলার ম্যাচ।

২০১৫ সালে সান্তিয়াগোয় আর্জেন্টিনাকেই হারিয়ে কোপা আমেরিকায় নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জিতেছিল চিলি। পরের বছরও তারাই ভেঙেছিল লিওনেল মেসির শিরোপা স্বপ্ন। পর পর দুইবার চিলির কাছে হেরে কোপা আমেরিকা জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনা দলের। চিলি দুটি ফাইনালেই জিতেছিল টাইব্রেকারে। এরপর ২০২১ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতলেও সেই দুটি ফাইনালের হারের স্মৃতি এখনও দগদগেই আছে মেসিদের।

Argentina

বুধবার কোপা আমেরিকাতে চিলির বিরুদ্ধে ম্যাচে জোড়া লক্ষ্য নিয়ে নামছে আর্জেন্টিনা। এক দুটি ফাইনালে হারের বদলা নেওয়া। দুই নকআউট পর্ব নিশ্চিত করা। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আট বছর আগের ওই ফাইনালে স্মৃতি ভুলে যাওয়ার কথা বললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

মেসিদের হেডস্যার জানিয়েছেন, "২০১৬ সালের ফাইনালে কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। আমরা যেমন এখন বিশ্ব চ্যাম্পিয়ন। গত ম্যাচের আগে বলেছিলাম, এটা এখন শেষ হয়ে গেছে। ফুটবল এমনই। সময় এগিয়ে যায়, চাকা ঘুরতে থাকে। বল কখনও থামে না আর সত্যিই কোনো কিছু রেখে যায় না। সব কিছুই ইতিহাস। অতীতে ফিরে যাওয়ার কোনও অর্থ নেই।"

নিউ জার্সিতে চিলির বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচের। সেই ম্যাচের প্রস্তুতিতে মগ্ন আর্জেন্টিনা। কানাডার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে আসর শুরু করা আর্জেন্টিনা এই ম্যাচ জিতলেই শেষ আট নিশ্চিত করে ফেলতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখেই তারা এগোচ্ছে। কোপাতে চিলির শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। তারা প্রথম ম্যাচ ড্র করেছে পেরুর বিরুদ্ধে।

কানাডাকে ২-০ গোলে হারিয়ে এবারের কোপায় অভিযান শুরু করেছে গতবারের চ্যাম্পিয়নরা। গোল পাননি মেসি। তাতেও তিন পয়েন্ট হাতে নিয়েই মাঠ ছাড়েন আর্জেন্টাইনরা। হিসাব বলছে, কোপায় গ্রুপ পর্বে কোনও দিন চিলির বিরুদ্ধে আটকে যায়নি নীল-সাদা বিগ্রেড। তবে এই ম্যাচেও ফোকাসে থাকবেন সেই মেসিই।

চিলির ফরোয়ার্ড লাইনে ভিক্টর ডাভিলা, স্যাঞ্চেজ এবং এরিক পুলগারের মতো ফুটবলার আছেন। কিন্তু পেরুর বিরুদ্ধে স্যাঞ্জেজ সেভাবে পারফর্ম করতে পারেননি। তবে মেসির গোলে কাঁটা হতে পারেন চিলির ৪১ বছর বয়সী গোলরক্ষক ব্রাভো।

এদিকে চিলির কোচ হিসেবে এ বছরের শুরুতে দলটির দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনার রিকার্ডো গারেকা। নিজের বিপক্ষে জয় পেতে উন্মুখ হয়ে আছেন তিনি। রিকার্ডো বলেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলা আমার জন্য একটা দারুণ বিষয়। আর্জেন্টিনার বিপক্ষে তিনি জয়ের জন্য উম্মুখ হয়ে আছেন।

এখনও পর্যন্ত দুই দল সবধরনের প্রতিযোগিতায় আর্জেন্টিনা ও চিলি ৯৫ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনা জিতেছে ৬২ বার। চিলি জিতেছে ৮ বার। ম্যাচ ড্র ২৫ বার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+