Copa America 2024: রোনাল্ডোর পর পেনাল্টি মিস মেসির! লিওর পাশে দাঁড়িয়ে বার্তা মার্তিনেজের, 'পানেনকা' কী?

Copa America 2024: ইউরো কাপ থেকে কোপা আমেরিকা। বিশ্ব ফুটবলের দুই বড় টুর্নামেন্ট সাক্ষী থাকল দুই কিংবদন্তির পেনাল্টি মিসের। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্লোভেনিয়ার বিরুদ্ধে ম্য়াচে পেনাল্টি মিস করলেও পেনাল্টি শ্যুটআউট থেকে গোল করেন। যদিও কোপা আমেরিকায় পেনাল্টি শ্যুটআউটে প্রথম শট নিতে গিয়ে মিস করেন মেসি।

Copa America 2024

মেসি পানেকা পেনাল্টি নিতে গিয়ে বিপত্তি ডেকে আনেন। তার শট প্রতিহত হয় ক্রসবারে। এই মিসের জন্য আর্জেন্তিনা ছিটকে যেতে পারতো। যদিও গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ইকুয়েডরের দুই ফুটবলারের শট পরপর রুখে দিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা নেন।

লিওনেল মেসি পেনাল্টি মিস প্রসঙ্গে মার্তিনেজ বলেছেন, মেসি প্রথম পেনাল্টি কিক মিস করার পরেই আমি সমর্থকদের বলেছিলাম, এরপরেও আমরা দেশে ফিরব না। আমিও হেরে ফেরার জন্য প্রস্তুত ছিলাম না। আমাদের দল আরও এগিয়ে যাওয়ার যোগ্য, সেই বিশ্বাসটা ছিল।

মার্তিনেজের কথাতেই স্পষ্ট, মেসির ওই মিস তাঁকে আরও দৃঢ়সংকল্প করে তুলেছিল। বাড়িয়ে দেয় তাগিদ। বিশ্বকাপের পর এবার কোপা আমেরিকার আসরেও পেনাল্টি বাঁচিয়ে নায়ক মার্তিনেজ। তাঁর এই সাফল্যের রহস্যেও কিছুটা আলোকপাত করেছেন আর্জেন্তিনার গোলরক্ষক।

মার্তিনেজের কথায়, পেনাল্টি বাঁচানোর জন্য কঠোর অনুশীলন করে থাকি। ট্রেনিংয়ে পাঁচশোটি শট বাঁচানোরও চেষ্টা করে থাকি। আমরা সকলেই আমাদের সমর্থকদের কথা ভেবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ, মার্তিনেজের কথায় বোঝা যাচ্ছে, খেতাব দখলে রাখার জন্য মরিয়া চেষ্টাতে তাঁরা ফোকাসড।

এদিকে, মেসি পানেকা পেনাল্টি নিতে গিয়ে মিস করেন। পানেনকা শব্দটির উৎপত্তি নিয়েও অনেকেই জানতে উৎসুক। পানেকা হলো পেনাল্টি শট নেওয়ার একটি ধরন। যাতে বলের একটু নীচের দিকে মেরে গোলকিপারের মাথার উপর দিয়ে সোজা বল জালে জড়ানোর চেষ্টা করা হয়। মেসি এদিন সেটিই করতে গিয়েছিলেন।

পেনাল্টি বাঁচানোর ক্ষেত্রে সাধারণত গোলকিপার ডান কিংবা বাঁদিকে ডাইভ দেন। কিন্তু পানেকা পেনাল্টিতে গোলকিপারকে বোকা বানিয়ে বল তাঁর মাথার উপর দিয়েই জালে জড়ানো সম্ভব। ১৯৭৬ সালে ইউরো কাপ ফাইনালে আন্তোনিন পানেনকা এই ধরনের পেনাল্টি নিয়েই চেকোস্লোভাকিয়াকে চ্যাম্পিয়ন করান। তাঁর এই অভিনব পেনাল্টির ধরন বুঝতে পারেননি পশ্চিম জার্মানির গোলকিপার সেপ মাইয়ের।

সেমিফাইনালে আর্জেন্তিনা খেলবে ভেনেজুয়েলা বনাম কানাডা ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে। অন্যদিকে, কলম্বিয়া-পানামা ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে উরুগুয়ে ও ব্রাজিল ম্যাচে জয়ী দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+