Copa America 2024: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে আর্জেন্তিনা, অনুশীলনে ফিরলেন মেসি
Copa America 2024: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি আর্জেন্তিনার। অনুশীলনে ফিরলেন অধিনায়ক লিওনেল মেসি।
এরই মধ্যে মেজর লিগ সকারের অল স্টার টিমের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলবেন মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্তিনার অধিনায়ককে রেখেই সেই দল ঘোষণা করা হয়েছে।
টেক্সাসের হিউস্টনে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনা খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে। ম্যাচটি সেখানকার স্থানীয় সময় অনুসারে বৃহস্পতিবার হলেও ভারতীয় সময়ে তা শুরু হবে শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে। এই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা বাড়ছে।
গত ২৫ জুন চিলিকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্তিনা। সেই ম্য়াচেই কুঁচকি বা উরুতে চোট লেগেছিল মেসির। সে কারণে তিনি পেরু ম্যাচে নামতে পারেননি। সেই ম্যাচে অবশ্য মেসিকে ছাড়াই ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল আর্জেন্তিনা।
আর্জেন্তিনার ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, অনুশীলনে নামার আগে ৩৭ বছরের মেসির কাইনসিওলজি হয়েছে। অর্থাৎ দেখে নেওয়া হয়েছে নড়াচড়ায় কোনও অসুবিধা হচ্ছে কিনা। এরপরই তিনি ট্রেনিং শুরু করেছেন এবং সতীর্থদের সঙ্গে অনুশীলন চালিয়ে গিয়েছেন। চলতি ইউরোয় অবশ্য এখনও গোল করতে পারেননি মেসি।
এদিকে, কলম্বাসে ২৪ জুলাই একটি প্রদর্শনী ম্যাচ হবে। যে অল স্টার দল গড়া হয়েছে তাতে মেসি ছাড়াও ইন্টার মায়ামি থেকে রয়েছেন সের্হিও বুস্কেত, জর্ডি আলবা, লুই সুয়ারেজের মতো ফুটবলাররা। মেজর লিগ সকালে চলতি মরশুমে মেসি ১২টি ম্য়াচে ১২টি গোল করেছেন, রয়েছে ৯টি অ্যাসিস্ট।
গত মরশুমে কলম্বাস ক্রিউকে এমএলএস কাপ জেতানো কোচ উইলফ্রেড ন্যান্সিকে অল স্টার টিমের কোচ করা হয়েছে। ১৮টি এমএলএস টিম থেকে ৩০ জনকে নিয়ে এই দল গঠন হয়েছে, যাতে মায়ামি ও কলম্বাস থেকেই বেশি ফুটবলার রয়েছেন।













Click it and Unblock the Notifications