Copa America 2024: তারুণ্যই শক্তি, ব্রাজিলকে সমস্যায় ফেলতে পারে নেইমার ও অভিজ্ঞতার অভাব
শুরু হয়ে গিয়েছে কোপা আমেরিকা। ইতিমধ্যেই প্রথম ম্যাচ খেলা হয়ে গিয়েছে আর্জেন্টিনা দলের। আগামী মঙ্গলবার কোস্টারিকার বিরুদ্ধে মাঠে নামছে ব্রাজিল। ২০১৯ সালে শেষবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এরপর ২০২১ সালের কোপাতে রানার্স হয়েছিল ব্রাজিল। এমনকি ২০২২ সালের বিশ্বকাপেও প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি নেইমারা। এবার ব্রাজিল দলে নেই নেইমার। কোপা অভিযান শুরুর আগে দেখে নেওয়া যাক ব্রাজিল দলের শক্তি দুর্বলতা।
শক্তি
-
এবার ব্রাজিল দলের মূল শক্তি তারুণ্য, একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে গঠিত হয়েছে ব্রাজিল দল। এই সমস্ত তরুণ ফুটবলাররা ইতিমধ্যেই ইউরোপীয় ফুটবলে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত। রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়াস, রদ্রিগোরা গতি আর স্কিলে মুগ্ধ করেছেন । লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেজদের মতো ইপিলের তারকাও সাহায্য জোগাবেন পিছন থেকে।

ভিনিসিয়াস জুনিয়র। কাতার বিশ্বকাপে, ভিনিসিয়াস ছিলেন নবাগত যিনি সম্প্রতি দলে তার পথ ধরেছিলেন। এবার দলের অন্যতম কাণ্ডরি তিনিই। তিনি এখন ব্রাজিলের সবচেয়ে বিপজ্জনক আক্রমণকারী খেলোয়াড়, এবং উইং দিয়ে তাঁর আক্রমণ তৈরির করার কৌশল ব্রাজিলের অন্যশক্তি। একটি ভালো টুর্নামেন্ট এ বছর ব্যালন ডি'অর জিততে পারে।
দুর্বলতা
নেইমারের অভাব ভোগাতে পারে সেলেকাওদের। ডিফেন্সে কারা খেলবেন, তা নিয়ে দ্বিধা রয়েছে। সেক্ষেত্রে অভিজ্ঞতার অভাব বাধা হয়ে উঠতে পারে। রিজার্ভ বেঞ্চও খুব একটা শক্তিশালী নয়। এছাড়া প্রত্যাশার চাপ মাথায় নিয়েই নামতে হবে ব্রাজিল দলকে। তিতেকে সরিয়ে নতুন কোচ হয়েছেন দোরিভাল জুনিয়র। নতুন কোচের অধীনে এই প্রথমবার বড় টুর্নামেন্ট খেলবে ব্রাজিল দল।
ব্রাজিল গত পাঁচটি কোপার মধ্যে মাত্র একটি জিতেছে এবং সেটি ছিল ঘরের মাটিতে। তারপরেও এবার তারা এই শিরোপার দাবিদার। যদি ভিনি জুনিয়র, রড্রিগো এবং অ্যালিসন, মারকুইনহোস এবং ব্রুনো গুইমারেসের মতো তারকারা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেন তাহলে ব্রাজিল কাপ জয়ের অন্যতম দাবিদার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications