কানে কালা, অন্ধ এক ফুটবলপ্রেমী কলম্বিয়ানের কাহিনি মুগ্ধ করবে আপনাকেও
ফুটবলের কোনও জাত-ধর্ম-বর্ণ হয় না। ফুটবল সকলের খেলা। তবে যে অন্ধ, চোখে দেখতে পায় না, তাঁর কাছেও কি ফুটবল সমান আকর্ষণীয়? উত্তরটা বোধহয় কলম্বিয়ার হোসে রিচার্ড গাইয়েগোর চেয়ে ভালো কেউ দিতে পারবেন না।
ফুটবলের কোনও জাত-ধর্ম-বর্ণ হয় না। ফুটবল সকলের খেলা। তবে যে অন্ধ, চোখে দেখতে পায় না, তাঁর কাছেও কি ফুটবল সমান আকর্ষণীয়? উত্তরটা বোধহয় কলম্বিয়ার হোসে রিচার্ড গাইয়েগোর চেয়ে ভালো কেউ দিতে পারবেন না।

ছোট থেকেই ফুটবলই ধ্যান-জ্ঞান ছিল রিচার্ডের। তবে নয় বছর বয়সে জীবনে নেমে এল এক ভয়ঙ্কর অন্ধকার। জটিল রোগে আক্রান্ত হল ছোট্ট রিচার্ড। যার ফলে কিছুদিনের মধ্যেই চোখের দৃষ্টি চলে গেল। কানে শোনার ক্ষমতাও হারাল সে।
এভাবেই বালক থেকে কৈশোর পেরিয়ে যৌবনে এসে পৌঁছছে রিচার্ড। তবে ফুটবলের প্রতি ভালোবাসা একইরকমের রয়ে গিয়েছে। তাই বিশ্বকাপে দলের একটাও খেলা মিস করছেন না তিনি। সকলের সঙ্গে খেলা উপভোগ করছেন।
এক্ষেত্রে মহানুভব বন্ধু সিজার তাঁকে সাহায্য করছেন। সাইন ল্যাঙ্গোয়েজের মাধ্যমে রিচার্ডকে খেলা বোঝাচ্ছেন সিজার। ম্যাচের প্রতিটি মুহূর্ত হাতে ধরে বুঝিয়ে দিচ্ছেন। যার ফলে লাইভ ম্যাচ দেখার মতো করে রিচার্ড খেলা উপভোগ করছেন।
পিচ বোর্ডের উপরে ফুটবলের মাঠ বানিয়ে তার উপরে হাত দিয়ে ধরে ম্যাচ লাইভ বুঝিয়ে দিচ্ছেন সিজার। পেনাল্টি, রেড কার্ড, থ্রো, কর্ণারের জন্য আলাদা হাতের কায়দা রয়েছে। আর গোল হয়ে রিচার্ডকে কীভাবে বোঝাচ্ছেন বন্ধু সিজার তা জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখতে হবে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">A Colombian man helps his deaf and blind friend experience the joy of their team's <a href="https://twitter.com/hashtag/WorldCup?src=hash&ref_src=twsrc%5Etfw">#WorldCup</a> campaign <a href="https://t.co/wsZruvjgAR">pic.twitter.com/wsZruvjgAR</a></p>— Sky News (@SkyNews) <a href="https://twitter.com/SkyNews/status/1011308636503764993?ref_src=twsrc%5Etfw">June 25, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications