মেসির কাছে ক্ষমা চেয়ে তদন্ত কমিটি গড়লেন মমতা, কটাক্ষ সুকান্তর, অরূপের পদত্যাগ দাবি মালব্যর

লিওনেল মেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি এই সংক্রান্ত পোস্ট করেছেন। লিওনেল মেসির গোট কনসার্ট ঘিরে আজ কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।

আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তদন্ত কমিটিও গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে যাওয়ার পথেই অপ্রীতিকর ঘটনার খবর পৌঁছয় তাঁর কাছে।

এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি প্রতীক্ষিত ইভেন্টে অব্যবস্থার ঘটনা সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে। প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্ত সমবেত হয়েছিলেন। বিপুল জনসমাগম হয়েছিল। আমিও সেখানে যাচ্ছিলাম।

মমতা আরও লেখেন, এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য লিওনেল মেসি এবং উপস্থিত সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তবৃন্দের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করছি।

ঘটনার বিস্তারিত তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় এই কমিটির শীর্ষে থাকবেন। এর সদস্য হিসেবে রয়েছেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্য সচিব।

এই কমিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। দায়বদ্ধতা নির্ধারণ করে দেওয়া হবে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি পুনরাবৃত্তি না হয়, তার জন্য প্রয়োজনীয় সুপারিশও পেশ করবে তদন্ত কমিটি।

এই বিষয়ে লেগেছে রাজনীতির রং। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে লেখেন, "ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর রাজত্ব মানেই চূড়ান্ত নৈরাজ্য আর অবব্যস্থা!

আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের রাজপুত্র মেসি-কে চাক্ষুষ করতে টিকিট কেটে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী। কিন্তু প্রশাসনিক অব্যবস্থা এত চরমে পৌঁছায় যে, তাঁকে ফিরে যেতে বাধ্য হতে হয়!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই মুহূর্তে পদত্যাগ করা! কারণ তাঁর পুলিশ-প্রশাসনের যাবতীয় পরিকল্পনাহীনতা এবং এই চূড়ান্ত অব্যবস্থার দায় মুখ্যমন্ত্রী হিসেবে একমাত্র তাঁর উপরেই বর্তায়!"

বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডলে লেখেন, "কলকাতার বুকে ঘটে যাওয়া এই ঘটনা ইতিহাসের পাতায় এক গভীর কলঙ্ক হয়ে থাকবে। রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্বখ্যাত খেলোয়াড় লিওনেল মেসিকে কলকাতায় আনা হয়। তাঁর একটি ৭০ ফুট উঁচু অদ্ভুত মূর্তি স্থাপনের পরেই এই আয়োজন করা হয়েছিল।

এরপর ৮,০০০ থেকে ১০,০০০ টাকা মূল্যের টিকিট কিনে সাধারণ মানুষকে অনুষ্ঠানে আসার জন্য প্ররোচিত করা হয়। তবে চরম অব্যবস্থাপনার কারণে মেসিকে পুরো অনুষ্ঠানে থাকতে দেওয়া হয়নি এবং তাঁকে দ্রুত সরিয়ে নেওয়া হয়, যা অসংখ্য মানুষকে হতাশ করে।

এর ফলস্বরূপ একটি বড় ধরনের প্রতারণা ছাড়া আর কিছুই ঘটেনি। ক্ষুব্ধ জনতা স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করে চেয়ার ভাঙচুর করে এবং পোস্টার ছিঁড়ে ফেলে। সৌভাগ্যবশত, কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

লিওনেল মেসির মতো আন্তর্জাতিক ফুটবল তারকাকে পশ্চিমবঙ্গে এনে সাধারণ মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা এবং তাদের এমন গুরুতর ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার জন্য রাজ্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অবিলম্বে পদত্যাগ করার দাবি উঠেছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+