Copa America: গোল অধরাই থাকল মেসির, চিলিকে হারিয়ে কোপার শেষ আটে আর্জেন্টিনাি
কোপা আমেরিকাতে জয়ের ধারা অব্যাহত রাখল আর্জেন্টিনা, গ্রুপ লিরগের দ্বিতীয় ম্যাচেও জয় পেল মেসি ব্রিগেড। কোপার শেষ আটে উঠে গেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১-০ ব্যবধানে হারাল চিলিকে।
ম্যাচের শুরু থেকেই ছিল আর্জেন্তিনার দাপট। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে স্বস্তির জয়ের পর এই ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে ৪-৪-২ ফর্মেশনে মাঠে নামে মেসিরা। বল দখলে আধিপত্য ধরে রাখলেও সংঘবদ্ধ আক্রমণ করতে পারেনি আর্জেন্টিনা।

বিরতির পর চিলি-ও বেশ কিছু আক্রমণ তুলে এনেছিল। এমি মার্টিনেজ রুখে দিয়েছিলে একাধিক প্রয়াস। পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে লামা লাউতারো মার্টিনেজ গোল করে যান আর্জেন্টিনার হয়ে। ৮৮ মিনিটের মাথায় কর্নার থেকে বল তোলেন মেসি। সেই বল গোল মুখ থেকে ওড়াতে গিয়ে ব্যর্থ হন চিলির ডিফেন্ডারেরা। সুযোগ কাজে লাগান মার্তিনেজ। ফাঁকা দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় বল চলে আসে তাঁর পায়ে। সুযোগসন্ধানী স্ট্রাইকার ভুল করেননি।
এরপর দ্বিতীয় গোল করার সুযোগও পেয়েছিলেন মার্টিনেজ। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ডি মারিয়ার পাস থেকে অবশ্য অবিশ্বাস্যভাবে একটি গোলের সুযোগ নষ্ট করেছেন মার্তিনেজ। ডান প্রান্তের ফাঁকা জায়গা দিয়ে বল নিয়ে টান দেওয়া দি মারিয়া বক্সে ঢুকে ক্রস বাড়ালেও ব্রাভোকে ফাঁকি দিতে পারেননি মার্তিনেজ।
Primer paso? ¡Superado!
Estamos en cuartos de final#OtraVezJuntos🩵🤍🩵 pic.twitter.com/EvarrKsiEc
— Selección Argentina(@Argentina) June 26, 2024
আগের ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনা। এ বার হারাল চিলিকে। গ্রুপ এ-তে রয়েছেন মেসিরা। ছ'পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে মেসিরা শেষ আটে জায়গা পাকা করে ফেলল।প্রথম দেশ হিসাবে শেষ আটে জায়গা করে নিল লিওনেল স্কালোনির লা আলবিসেলেস্তেরা। এখনও অবশ্য একটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। পেরুর বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়নরা।
টানা দ্বিতীয়বার কোপা জয়ের লক্ষ্যে নেমেছে আর্জেন্টিনা। এটাই সম্ভবত শেষ কোপা হতে চলেছে মেসির।
অন্য ম্যাচে পেরুকে ১-০ গোলে হারানো কানাডা ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। সমান ম্যাচে ১ পয়েন্ট পাওয়া চিলি তৃতীয় এবং চতুর্থ পেরু। ২ ম্যাচে পেরুর সংগ্রহও ১ পয়েন্ট।












Click it and Unblock the Notifications