CFL 2024: টালিগঞ্জের বিরুদ্ধে সুহেল শো, বড় ব্যবধানে জিতে চাপমুক্তি মোহনবাগান এসজির
কলকাতা ফুটবল লিগে অবশেষে চেনা ছন্দে পাওয়া গেল মোহনবাগান এসজিকে। এবার লিগের শুরু থেকে একেবারেই মন ভরাতে পারছিল না সবুজ মেরুনের রিজার্ভ দলের সদস্যরা। সুহেল ভা, ফারদিন আলি মোল্লাদের নামিয়েও কাজ হচ্ছিল না। অবশেষে মঙ্গলবার নৈহাটিতে টালিগঞ্জ অগ্রগামির বিরুদ্ধে ৫-১ গোলে জয় পেল মোগনবাগান এসজি। সেইসঙ্গে চাপের প্রেসার কুকার থেকে বেরিয়ে এল সবুজ মেরুন শিবির।
টালিগঞ্জের বিরুদ্ধে ম্যাচ জি্ততে প্রথম থেকেই মরিয়া ছিল ডেগি কার্ডোজোর দল। প্রথমার্ধ জুড়ে চাপ সৃষ্টি করলেও তা থেকে গোল আসছিল মা। সুহেল-টাইসনরা পর পর আক্রমণ করে গেলেন কিন্তু গোলের লক গেট খুলতে পারলেন না। ফলে প্রথমার্ধের খেলা শেষ হল ০-০ ভাবেই।

সোমবারই মোহনবাগান দিবসে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন কাশ্মীরি তনয়। মঙ্গলবার দুরন্ত পারফরম্যান্স করলেন। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে গোল করে দলের মানরক্ষা করেছিলেন। এবার হ্যাটট্রিক করে মলিনার নোটবুকে জায়গা করে নিলেন সুহেল।
অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটে এসে গোল করেন সালাউদ্দিন। টালিগঞ্জের হয়ে একটি গোল শোধ করলেন শামিম। টালিগঞ্জকে ৫ গোলে হারানোর পরে নবম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এল সবুজ-মেরুন শিবির। ৬ ম্যাচ খেলে এখন তাদের সংগ্রহে ৯ পয়েন্ট।
একের পর এক হতশ্রী পারফর্ম করে অবনমনের খাঁড়ার নীচে চলে এসেছিল মোহনবাগান। তবে এদিন দুরন্ত ফুটবল খেলে ও বিরাট জয়ে সবুজ-মেরুন ৭ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে লিগের ৫ নম্বরে উঠে এল। এই পারফরম্যান্স কিন্ত আপাতত স্বস্তি দেবে দলকে।












Click it and Unblock the Notifications