CFL 2024: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে সরব মহমেডান দল, রাখি বন্ধনেও অব্যাহত প্রতিবাদ
আরজি কর কাণ্ডের রেশ শুধু চিকিৎসকদের সীমাবদ্ধ নেই। ক্রমেই গণ আন্দোলনে পরিণত হয়েছে। এবার তাতে সামিল হয়েছে বাংলার ফুটবল মহলও। রবিবার আরজি কাণ্ড এবং ডার্বি বাতিলের প্রতিবাদে প্রতিবাদে সামিল হয়েছিলেন বাংলার ফুটবলপ্রেমীরা। এবার কলকাতা লিগের ম্যাচেও প্রতিবাদ আছড়ে পড়ল আরজি কাণ্ডের।
সোমবার রাখি বন্ধনের দিনে কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মহমেডান এবং এরিয়ান। এই ম্যাচেই আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে প্রতিবাদী বার্তা তুলে ধরলেন মহমেডানের ফুটবলাররা। ম্যাচে প্রথম গোলে র পরই দেখা গেল সেই অভিনব দৃশ্য।

মহমেডান ফুটবলারদের এই উদ্যেগ প্রশংসিত হচ্ছে ময়দানের সর্বত্রই। যুবভারতীতে ডার্বি ম্যাচ বাতিল করে দিয়েছিল পুলিশ প্রশাসন। এদিন মহামেডান ফুটবলাররা এমনভাবে প্রতিবাদ জানাবেন, কেউ ভাবতে পারেননি।অন্যদিকে, অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেপালকে ১-০ গোলে হারায় ভারত। গোলে করে বাংলার ছেলে মনিরুল আর জি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ করেন। তাঁর নিজের জার্সিতে লেখা ছিল বিচারের দাবি।
অন্যদিকে, এরিয়ানকে ৪-১ ব্যবধানে হারিয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মহমেডান। পরপর দু'ম্যাচ পর জয়ে ফিরল। দুরন্ত হ্যাটট্রিক ইসরাফিল দেওয়ানের। একটি গোল করেন মহীতোষ রায়। এদিন হারলেই সুপার সিক্সের রাস্তা কঠিন হয়ে যেত। পরপর দুটো ড্রয়ে কিছুটা পিছিয়ে পড়েছিল সাদা কালো ব্রিগেড। কিন্তু দাপুটে জয়ে আবার ফিরল মূলপর্বের লড়াইয়ে। মহামেডান লিগে এখনও পর্যন্ত মোট ২১টি গোল করেছে, তারমধ্যে ইসরাফিলের ৮টি গোল। ১০ ম্যাচে মহমেডানের পয়েন্ট ১৮।
আরজি কর কাণ্ডের প্রতিবাদের রেশ অব্যাহত ময়দানে দুই প্রধানের সমর্থকদের মধ্যে। উই ওয়ান্ট জাস্টিস আন্দোলন মিলিয়ে দিয়েছে দুই প্রধানের সমর্থকদের। সোমবার ময়দানে রাখি পূর্ণিমা পালন করলেন ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা। রাখি বন্ধন উৎসবেও থাকল উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও। দুই দলের সমর্থকরা একে অপরের হাতে রাখি পড়িয়ে দিলেন। সঙ্গে চলল স্লোগানও। এটাই তো ময়দানের প্রাণ।












Click it and Unblock the Notifications