CFL 2024: নিয়মরক্ষার ম্যাচেও সহজ জয়, অভয়ার মৃত্যুর বিচারে দাবিতে সরব লাল হলুদ সমর্থকরা
কলকাতা লিগে ইতিমধ্যেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। কিন্তপ নিয়ম রক্ষার ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল লাল-হলুদ। কলকাতা পুলিশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-০ গোলে জয় পেল ইস্টবেঙ্গল।
৩ মিনিটের মাথায় সুনীল বাথালার গোলে এগিয়ে যায় বিনো জর্জের দল। হীরা মন্ডলের ফ্রিকিক থেকে অনেকটা উচ্চতায় নিজেকে মেলে ধরে লুপ ইন হেডে দর্শনীয় গোল করেন সুনীল। এবারের লিগে সেরা গোলের তালিকায় থাকতেই পারে সুনীলের এই গোল।

৮৮ মিনিটে কলকাতা পুলিশের কফিনে শেষ পেরেক পুঁতে দেন সায়ন বন্দোপাধ্যায়। জেসিন টিকে-র দেওয়া থ্রু বল ধরে সোজা বক্সের মধ্যে ঢুকে পড়ে গোল করেন সেই সায়ন। গোলকিপারকে টপকে গোল করে ফলাফল ৩-০ করেন। এই ম্যাচ জেতায় ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট হল লাল হলুদের।তারা ১২টি ম্যাচের মধ্যে এই নিয়ে ১১টি ম্যাচে জয় তুলে নেয়। ১টি ম্যাচ ড্র করে ইস্টবেঙ্গল। ভবানীপুর ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে।
লখনউয়ের প্রদর্শনী ম্যাচে মোহনবাগানের কাছে টাই-ব্রেকারে হারার পরে কলকাতা লিগে পুলিশের বিরুদ্ধে মাঠে নামে ইস্টবেঙ্গল। যদিও বড় ম্যাচে হারের কোনও প্রভাব চোখে পড়েনি ইস্টবেঙ্গলের খেলায়। দীর্ঘদিন পর লিগ জয়ই পাখির চোখ লাল হলুদের কাছে।
গোটা রাজ্য জুড়ে আপাতত তিলোত্তমার সুবিচারের দাবিতে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। সকলেই দ্রুত বিচারের জন্য আবেদন জানাচ্ছেন। ইস্টবেঙ্গল সমর্থকরা ফের একবার অভয়ার জন্য সরব হলেন। কলকাতা লিগের ম্যাচে ফের একবার প্রতিবাদ দেখা গেল। পুলিশের বিরুদ্ধে ম্যাচে গোল পোস্টের পিছনে একটি লম্বা ব্যানার টাঙানো হয়েছিল।
তাতে লেখা ছিল, 'তিলোত্তমার রক্ত চোখ, আঁধার রাতের মশাল হোক। জাস্টিস ফর আরজি কর।' তবে দলের নিযমরক্ষার ম্যাচ হওয়ায় মাঠে খুব বেশি দর্শক ছিলেন না।
এদিকে সার্থক গলুই এবং কমলজিৎ সিংকে দল থেকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল, শুক্রবার সরকারিভাবে এই দুই ফুটবলারকে বিদায় দেওয়ার কথা ঘোষণা করা হয়।












Click it and Unblock the Notifications