Copa America: দলে নেই নেইমার-কাসেমিরো, তারুণ্যে আস্থা রেখেই কোপা জয়ের ছক ব্রাজিলের

আসছে কোপা আমেরিকা। ল্যাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। ইউরো কাপের মতোই চলতি বছর অনুষ্ঠিত হবে কোপা আমেরিকাও। ২০ জুন শুরু হবে টুর্নামেন্ট। ১৪ জুলাই ফাইনাল আয়োজিত হবে।লাতিন আমেরিকার ১০টি দেশ। সঙ্গে থাকবে মধ্য ও উত্তর আমেরিকার ৬টি দেশ। সব মিলিয়ে ১৬ দেশের টুর্নামেন্ট। টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল‌।

কোপা আমেরিকার জন্য জন্য ২৩ জনের দল ঘোষণা করলেন ব্রাজিল কোচ দারিভাল। প্রত্যাশিত ভাবেই সেই দলে স্থান হয়নি নেইমারের। চোটের জন্য দীর্ঘদিন তিনি মাঠের বাইরে। আল হিলাল তারকা যে কোপা আমেরিকার দলে থাকবেন না, সেটা আগেই জানানো হয়েছিল। তবে চমক রয়েছে অন্য জায়গায়। ব্রাজিলের দলে জায়গা হয়নি মিডফিল্ডার কাসেমিরো এবং রিচার্লিসনের।

casimiro

রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এবং বর্তমানে ম্যান ইউতে খেলা ক্যাসেমিরোকে নেওয়া হয়নি। ৩২ বছরের ফুটবলার বর্তমানে চোটের সমস্যায় ভুগছেন। মরশুম জুড়েই চোট তাঁকে ভুগিয়েছে। জাতীয় দলের হয়ে ৭৫টি ম্যাচ খেললেও কোপা আমেরিকার দলে তাঁকে নেননি কোচ দোরিভাল জুনিয়র।

টটেনহ্যাম হটস্পারে খেলা রিচার্লিসন এ বার সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি গোল করেছেন এবং চারটি অ্যাসিস্ট করেছেন। তবুও তাঁকে দলে রাখেননি ব্রাজিল কোচ।২৩ জনের দলে চমক এনড্রিক। ব্রাজিলের 'ওয়ান্ডার কিড' বলা হচ্ছে তাঁকে। এখনও ১৮ বছর বয়সই পূর্ণ হয়নি এই ফুটবলারের।কেবারেই নতুন মুখ স্ট্রাইকার ইভানিলসন। ২৪ বছর বয়সি ফুটবলার খেলেন পোর্তোতে।

সর্বশেষ ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, ২০২১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। রানার্স হয়েছিল ব্রাজিল। এবার খেতাব জয়ের লক্ষ্য নিয়েই নামবে হলুদ সবুজ জার্সিধারীরা।

ব্রাজিলের দল:
গোলকিপারঃ বেন্টো, এদেরসন, অ্যালিসন বেকার
ডিফেন্ডারঃ দানিলো, ইয়া কুটো, গিলেরমে আরানা, ওয়েন্ডেল, লুকাস বেরাল্ডো, মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনহোস
মিডফিল্ডারঃ আন্দ্রেয়াস পেরেরা, জোয়াও গোমেস, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইস, লুকাস পাকুয়েতা
স্ট্রাইকারঃ এনড্রিক, এভানিলসন, রদ্রিগো,গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনহা, স্যাভিনহো, ভিনিসিয়াস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+