করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় মস্ত বড় পদক্ষেপ লিওনেল মেসির ক্লাবের
করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় মস্ত বড় পদক্ষেপ লিওনেল মেসির ক্লাবের
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক তহবিল সংগ্রহের লক্ষ্য নিজের মাঠ ক্যাম্প ন্যু-র টাইটেল রাইটস ছেড়ে দিল বার্সেলোনা। লিওনেল মেসির ক্লাবের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছে বিশ্ব। বার্সেলোনাকে দৃষ্টান্ত মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা।

করোনা ও স্পেন
বিশ্বব্যাপী ২৫ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭২ হাজারেরও বেশি মানুষের। শুধু স্পেনে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দুই লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ২১ হাজারেরও বেশি মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেদেশে লকডাউন জারি করেছে সরকার।

বন্ধ ফুটবল
করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে স্পেনের জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট লা লিগা ও কোপা দেল রে। একই কারণে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগও স্থগিত করে দিয়েছে উয়েফা। চলতি বছরই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরো কাপ। তা করোনা ভাইরাসের জন্য এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

ক্যাম্প ন্যু নিয়ে বড় সিদ্ধান্ত
দলের ফুটবলারদের বেতন দানের পর এবার ঘরের মাঠ ক্যাম্প ন্যু-র টাইটেল রাইটস হস্তান্তরের সিদ্ধান্ত নিল বার্সেলোনা কর্তপক্ষ। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই আর্থিক তহবিল সংগ্রহের উদ্দেশে এই পদক্ষেপ বলে মঙ্গলবার জানিয়েছে বার্সেলোনা কর্তপক্ষ।

১৯৫৭-র পর
৯৯ হাজার দর্শক আসন বিশিষ্ট ক্যাম্প ন্যু ফুটবল স্টেডিয়ামটি তৈরি হয় ১৯৫৭ সালে। সেই সময় থেকে এখনও পর্যন্ত মাঠের মালিকানা নিজেদের কাছে রেখেছিল বার্সেলোনা। কিন্তু করোনা ভাইরাস সব হিসেব ওলোট-পালোট করে দিল। জনস্বার্থে ক্যাম্প ন্যু-র টাইটেল রাইটস হস্তান্ত করতে পেরে তারা খুশি বলেই জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications