অল্প দিনেই বাঙালি বাবু হয়ে উঠেছে ইস্টবেঙ্গলের এলিয়ান্দ্রো, ঝরঝরে বাংলায় জানতে চাইলেন কুশল সংবাদ
অল্প দিনেই বাঙালি বাবু হয়ে উঠেছে ইস্টবেঙ্গলের এলিয়ান্দ্রো, ঝরঝরে বাংলায় জানতে চাইলেন কুশল সংবাদ
'দাদা, কেমন আছো?'- স্পষ্ট বাংলা ভাষায় ইস্টবেঙ্গলের এক সদস্যকে এই কথাটাই জিজ্ঞাসা করে প্রাক্টিসের জন্য মাঠে ঢুকলেন ইস্টবেঙ্গলের ব্রাজিলীয় বিদেশি এলিয়ান্দ্রো। ব্রাজিলীয় তারকার মুখে কথাটা যদি আপনি চোখ বন্ধ করে শোনেন মনে হবে না কোনও বিদেশি বাংলা ভাষায় কথা বলছে। ধীরে ধীরে ইস্টবেঙ্গলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এলিয়ান্দ্রো যেন ক্লাবেরই দীর্ঘ দিনের এক অঙ্গ হয়ে উঠেছেন।

এলিয়ান্দ্রো শুধু বাংলাতেই দক্ষ হয়ে ওঠেননি, লাল-হলুদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে গোলস্কোরিং বুটটাও খুঁজে পেয়েছেন এলিয়ান্দ্রো। ব্রাজিলের অন্যতম সেরা ফরওয়ার্ড ভারতীয় ফুটবলে কিছুটা বয়সে খেলতে আসার ফলে প্রথম দিকে মানিয়ে নিতে সমস্যায় পড়ছিলেন, কিন্তু সময় যত গড়াচ্ছে ততই জাত চেনাচ্ছেন তিনি। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে রবিবার প্রস্তুতি ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। এই ম্যাচে গোল করেন এলিয়ান্দ্রো। ম্যাচটিতে জর্জকে ৩-০ গোলে পরাজিত করে লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে এলিয়ান্দ্রো ছাড়া অপর দু'টি গোল করেন নাওরেম মহেশ সিং এবং ভিপি সুহের।
রবিবার সকালে লাল-হলুদের প্র্যাকটিসে উপস্থিত হয়েছিলেন ইস্টবেঙ্গলের দুই প্রাক্তনী আই এম বিজয়ন এবং ক্লাইম্যাক্স লরেন্স। অনুশীলনে এসে ইস্টবেঙ্গলের কোচ তথা ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের সঙ্গে দেখা করেন বিজয়ন এবং লরেন্স। বিজয়নকে বুকে জড়িয়ে ধরেন কনস্ট্যানটাইন। ইস্টবেঙ্গল ক্লাবের টুইটার অ্যাকাউন্ট থেকে এই সৌজন্য সাক্ষাতের ছবিও শেয়ার করা হয়।












Click it and Unblock the Notifications