Brazil: কোপা আমেরিকার আগে জোরালো প্রস্তুতি চাইছে ব্রাজিল, এগিয়ে থেকেও আটকে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে
Brazil In Copa America: কোপা আমেরিকার আসর বসছে মার্কিন মুলুকে। ব্রাজিল এই টুর্নামেন্টের সর্বশেষ সংস্করণে ফাইনালে হেরে গিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনার কাছে।
এবারের কোপা আমেরিকা শুরুর আগে ব্রাজিলকে যে পারফরম্যান্সের আরও উন্নতি ঘটাতে হবে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। যার নিট ফল এগিয়ে গিয়েও জিততে পারল না ব্রাজিল।

কলম্বিয়ার কাছে ১-৫ গোলে হারার ধাক্কা সামলে দারুণভাবেই ঘুরে দাঁড়াল মার্কিন যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ব্রাজিল বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ দেখতে হাজির ছিলেন ৬০,১২৬ জন দর্শক। যা আমেরিকার জাতীয় দলের খেলায় ফ্লোরিডায় রেকর্ড।
ম্যাচের ৫ মিনিটে ইউনুস মুসার ২৫ গজ দূর থেকে নেওয়া শট ক্রসবারে প্রতিহত না হলে পিছিয়ে পড়তো ব্রাজিল। মার্কিন গোলকিপার ম্যাট টার্নারের ভুলে এগিয়ে যায় ব্রাজিল। টিম রিমের ব্যাক পাস ধরে মুসাকে দিতে গিয়েছিলেন টার্নার। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেস সেই বলে হেড দিয়ে পাঠান রাফিনহার কাছে। রাফিনার বাড়ানো বল জালে জড়াতে ভুল করেননি রডরিগো।
এর কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরায় মার্কিন যুক্তরাষ্ট্র। ক্রিশ্চিয়ান পুলিসিচকে পেনাল্টি বক্সের কাছে ফেলে দিয়েছিলেন জোয়াও গোমেজ। ফ্রি কিক থেকে আন্তর্জাতিক কেরিয়ারের ২৯তম গোলটি করেন পুলিসিচ, ম্যাচ ১-১ করে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র। সারা ম্যাচে ১১টি সেভ করেছেন মার্কিন গোলরক্ষক। ফলে শেষ অবধি ম্যাচের ফল বদলায়নি।
১৭ বছরের এন্ডরিকের শট ৭৪ মিনিটে দারুণ দক্ষতার সঙ্গে রুখে দেন টার্নার। ৭৪ মিনিটে রডরিগো, ৮৭ মিনিটে ভিন্সিয়াস জুনিয়রের প্রয়াসও তিনি বাঁচান। ইনজুরি টাইমের ৬ মিনিটের মাথায় আন্দ্রেস পেরেইরার ফ্রি কিক বাঁচিয়ে ব্রাজিলের অগ্রগমনের সম্ভাবনায় জল ঢেলে দেন টার্নার। ৬৮ মিনিটে পুলিসিচ ও ৮০ মিনিটে ব্রেন্ডন অ্যারনসনের প্রয়াস রুখে দেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন।
২০টি দ্বৈরথে এই নিয়ে দ্বিতীয়বার ব্রাজিলের কাছে হার বাঁচাল মার্কিন যুক্তরাষ্ট্র। টানা ১১টি ম্যাচে হারের পর এই ড্র কোপা আমেরিকার আগে আত্মবিশ্বাসী করল আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রকে। দুই দলের দ্বৈরথে ১৮টি জিতেছে ব্রাজিলের। ১টি জেতে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর এই ড্র।
ব্রাজিল এই ম্যাচের আগে মেক্সিকোকে হারিয়েছে ৩-২ গোলে। সেই ম্যাচের প্রথম একাদশে ১০টি পরিবর্তন এনেছিলেন ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র। রডরিগো ম্যাচের পর বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কঠিন লড়াইয়ের মুখে ফেলেছিল। প্রস্তুতি ম্য়াচ হলেও তাতে আমরা জয়ের লক্ষ্যেই নামি। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, সেটিও উল্লেখযোগ্য। আরেকটু নৈপুণ্য দেখালেই জয় আসতো। কোপা আমেরিকার আগে আমাদের কঠোর অনুশীলন করতে হবে।
উল্লেখ্য, কোপা আমেরিকায় ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবার রয়েছে গ্রুপ ডি-তে। ২৪ জুন কোস্টা রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ (ভারতীয় সময় অনুসারে ২৫ জুন ভোর সাড়ে ৬টা)। তারপর খেলবে প্যারাগুয়ে (ভারতীয় সময় অনুসারে ২৯ জুন ভোর সাড়ে ৬টা ও কলম্বিয়ার (ভারতীয় সময় অনুসারে ৩ জুলাই ভোর সাড়ে ৬টা) বিরুদ্ধে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications