ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় ব্রাজিলের, মরক্কোর গোলরক্ষকের বিশ্বমানের পারফরম্যান্স
ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় ব্রাজিলের, মরক্কোর গোলরক্ষকের বিশ্বমানের পারফরম্যান্স
করোনার দাপট, নিষেধাজ্ঞার চোখ রাঙানি এড়িয়ে অবশেষে বল গড়াল ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২২-এর। প্রাথমিক ভাবে ২০২০-তে এই প্রতিযোগীতা আয়োজিত হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে পিছিয়ে যায় ২০২২-এ। টুর্নামেন্ট শুরু হওয়া প্রায় দুই মাস আগে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের উপর ফিফার নিষেধাজ্ঞা সংশয় তৈরি হয়েছিল এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে। তবে, সমস্ত অন্ধকারময় পর্ব কাটিয়ে শেষ পর্যন্ত বল গড়ালো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের।

বিশ্ব যুব ফুটবলের অন্যতম প্রধান প্রতিযোগীতার উদ্বোধনী ম্যাচে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে নিল ব্রাজিল। পাঁচ মিনিটের মাথায় গোলটি করেন ব্রাজিলের নয় নম্বর জার্সিধারী জনসন। তবে, এই ম্যাচে ব্রাজিল যদি আধা-ডজন গোলেও জিততো তা হলেও অবাক হওয়ার মতো কিছু বিষয় থাকত না। ব্রাজিল এবং মরক্কোর গোলের মালা পরার রাস্তায় অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন দলটির গোলরক্ষক। এ দিন নিশ্চিত পাঁচ-ছয়টি গোল বাঁচান তিনি।
ম্যাচ শেষে মিক্সড জোনে ম্যাচের একমাত্র গোলদাতা জনসন বলেছেন, "গোলের সুযোগ নষ্ট করেছি সেটা বড় বিষয় নয়, আমরা সুযোগ তৈরি করেছি।" এ দিন মরক্কোর গোলরক্ষকেরও প্রশংসা করেন জনসন। তিনি জানান, দুর্দান্ত খেলেছে মরক্কোর গোলরক্ষক লুইসা ডারবালি। তিনি না থাকলে ব্রাজিল আরও বেশি গোলে জিততে পারত।
অন্য দিকে, দল জেতায় ব্রাজিলের কোচ সিমন খুশি হলেও সুযোগ নষ্ট ভাবাচ্ছে তাঁকে। তিনি বলেছেন, "আমাদের আরও বেশি তৎপরতা দেখানো উচিৎ ছিল। তবে, অবশ্যই জেতাটা গুরুত্বপূর্ণ এবং এই জয় টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে আমাদের অনেকটাই সুবিধা দেবে।" এখানকার আবহওয়া নিয়ে সমস্যা থাকলেও তা নিয়ে চিন্তিত নন তিনি।
ব্রাজিল থেকে উড়ে কোনও সমর্থক হলুদ জার্সিধারীদের সমর্থকন করতে না এলেও, মরক্কোকে সমর্থন করার জন্য সুদূর স্পেন, ফ্রান্স, বেলজিয়াম থেকে উড়ে এসেছিলেন দেশটির প্রবাসী নাগরীকরা। যেই মেয়েরা মরক্কোর হয়ে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিচ্ছেন তাঁদেরই বাবা-মা মরক্কোর লাল পতাকা হাতে শোভা বাড়াচ্ছিলেন কলিঙ্গ স্টেডিয়ামের। প্রথম ম্যাচ দেখার জন্য কলিঙ্গ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৪২৪৩ জন।












Click it and Unblock the Notifications