Bhaichung Bhutia: জ্যোতিষ বিতর্কে ইগরের পাশেই বাইচুং, দিলেন কলকাতা ফুটবলের উদাহরণ
জ্যোতিষ যোগ নিয়ে ভারতীয় ফুটবল নতুন বিতর্ক শুরু হয়েছে। জাতীয় কোচ ইগর স্টিমাচের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জ্যেতিষীর পরামর্শ মেনে তিনি ম্যাচের আগে প্রথম একাদশ গঠন করেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ইগরের সঙ্গে দিল্লিতে থাকা জ্যোতিষী ভুপেশ শর্মার চ্যাট ফাঁস হয়েছে। এই প্রতিবেদন অনুসারে আফগানিস্থান ম্যাচের ৪৮ ঘণ্টা আগে সম্ভাব্য প্রথম একাদশের নাম জ্যোতিষীর কাছে পাঠিয়ে দিয়েছেন ইগর।
বিতর্কে এবার মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। জ্যোতিষীর সঙ্গে পরামর্শ ইস্যুএত সুনীল ছেত্রীদের কোচের পাশে দাঁড়ালেন বাইচুং ভুটিয়া। ভারতীয় ফুটবলের আইকন স্পষ্টতই জানিয়ে দিয়েছেন কলকাতা থেকে বিশ্ব ফুটবল। এই ঘটনা নতুন নয়।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, 'এই বিষয়টি নতুন নয়। বিশ্ব ফুটবলেও এই জিনিস হয়।ব্রাজিলের কোচ লুই ফিলিপ স্কোলারি এই ধরনের জিনিস অনেকবার করেছেন। স্কোলারি দল তৈরি করতেন জ্যোতিষীর সঙ্গে আলোচনা করে। বিশ্বের অনেক বিখ্যাত কোচ বিশেষ করে আফ্রিকা, আমেরিকা ও ইউরোপের কোচরা এই বিশ্বাসটা মেনে চলেন।'
একইসঙ্গে বাইচুং উল্লেখ করেছেন, 'কোনও কোচ যদি জ্যোতিষী হোক বা বাস চালকের সঙ্গে কথা বলে রেজাল্ট আনতে পারেন তা হলে ক্ষতি কিসের? ইগর ভারতের সফল কোচ, সেটি তাঁর রেকর্ডই বলবে।'
ইগরের পাশে দাঁড়াতে গিয়ে আরও একটি উদাহরণ দিয়েছেন বাইচুং। তাঁর কথায়, "আফ্রিকার ফুটবলে হুডু আছে। ম্যাচের আগে অনেকেই এই ধরনের আধ্যাত্মিক জিনিস করে থাকেন। কলকাতার ফুটবলেও অনেক ধরনের কুসংস্কার আছে। খালিদ জামাল এবং সুভাষ ভৌমিকের মতো কোচেরা বিপক্ষ দলের গোলপোস্টে ফুল রেখে আসতেন"।

ভারতীয় ফুটবল দল নির্বাচনে জ্যোতিষী ব্যবহার করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কোচ ইগর স্তিমাচকে কাঠগড়ায় তোলা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে প্রতিটি ম্যাচের আগে প্রথম নির্বাচন করতেন জ্যোতিষীর পরামশর্ মেনে। এমনকি ফুটবলারদের গোপন তথ্য পৌঁছে যেত ফেডারেশনের সঙ্গে যুক্ত নয় এমন মানুষের হাতে। এমনকি ভূপেশ শর্মার পরামর্শে বাদও পড়তেন ফুটবলাররা।












Click it and Unblock the Notifications