MBSG vs MSC: দুর্গাপুজোর উদ্বোধনে ব্যারেটো-ডগলাস, আইএসএলে মোহনবাগান এসজি-মহমেডান ডার্বি নিয়ে বড় ভবিষ্যদ্বাণী
MBSG vs MSC: আইএসএলে কাল বিকেল পাঁচটা থাকে জামশেদপুরে জামশেদপুর এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কলকাতায় মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং।
ইস্টবেঙ্গল হারের হ্যাটট্রিক সারায় প্রথম পয়েন্টের সন্ধানে থাকবে কাল। মোহনবাগান সুপার জায়ান্ট ও মহমেডান স্পোর্টিং- দুই দলের ঝুলিতে ৩ ম্যাচে চার পয়েন্ট। তবে গোলপার্থক্যে সাদা-কালো আছে আটে, সবুজ-মেরুন দশে।

আজ হাওড়ায় হালদারপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো উদ্বোধনে এসেছিলেন হোসে রামিরেজ ব্যারেটো ও ডগলাস ডি সিলভা। ব্যারেটো-ডাগলাস ছাড়াও ছিলেন মন্ত্রী অরূপ রায়, প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ। ব্যারেটো, ডগলাস মনে করেন মিনি ডার্বি বলে কিছু হয় না। আইএসএলে মোহনবাগান এসজি বনাম মহমেডান স্পোর্টিং ম্যাচ ডার্বিই।
সবুজ মেরুনের খেলায় ধারাবাহিকতার অভাব থাকছে। বাগানের প্রাক্তনী, সবুজ তোতা ব্যারেটো বললেন, বড় বাজেটের দলকে ঘিরে প্রত্যাশা থাকবেই। মোহনবাগান সুপার জায়ান্টের শুরুটা প্রত্যাশিত হয়নি। আশা করি, মোহনবাগান সুপার জায়ান্ট চেনা ছন্দ ফিরে পাবে। তবে মহমেডানের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জই তাদের সামলাতে হবে।
ডগলাস খেলেছেন ময়দানের তিন প্রধানেই। মনে করালেন, মহমেডানে থাকাকালীন তিনি মোহনবাগানকে হারিয়েছিলেনও। ব্যারেটোর কথার রেশ ধরেই ডগলাস বললেন, মোহনবাগান সুপার জায়ান্ট ভালো দল। তবে মহমেডান প্রতিটি ম্যাচেই উন্নতি করছে, যা উল্লেখযোগ্য। ফলে হাড্ডাহাড্ডি দ্বৈরথই হবে। আগেও মোহনবাগান-মহমেডান ম্যাচ ডার্বি ছিল, এখনও ডার্বি।
কলকাতায় যখন একই দলে কিংবা প্রতিপক্ষ দলে খেলতেন দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতেন ব্যারেটো-ডগলাস। অনেকদিন পর দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে দুজনেই খুশি। সাংবাদিকদের অনুরোধে ডগলাস কাঁধে তুলে নেন ঢাক, বাজালেনও।
ব্যারেটো বলেন, দুর্গাপুজো শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশে-বিদেশেও হয়। এই সময় পরিবার নিয়ে সকলে আনন্দ করেন। যেভাবে সকলে পরিবার, বন্ধুবান্ধবদের নিয়ে পুজোর ছুটিতে সকলে উৎসবে মেতে ওঠেন, শান্তিপূর্ণভাবে সব কিছু হয় তা দেখে ভালো লাগার কথা বললেন ডগলাস। দুজনেই যেন টাইম মেশিনে চড়ে ফিরে গেলেন কলকাতায় খেলার সময়কার দিনগুলিতে। যখন সতীর্থ, বন্ধুদের সঙ্গে তাঁরাও মাততেন দুর্গাপুজোর আনন্দে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications