লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তেই ১০ নম্বর জার্সির অধিকারী কে জানেন?

এলএম টেন। আর্জেন্তিনার পাশাপাশি ক্লাব ফুটবলে বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি দখলে ছিল লিওনেল মেসির। পিএসজিতে গিয়ে তিনি আর ১০ নম্বর জার্সি পাননি। খেলছেন ৩০ নম্বর জার্সি পরে। যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরেও ৭ নম্বর জার্সি পরে এবার নামতে পারবেন না। মেসি বার্সা ছাড়তেই তাঁর ১০ নম্বর জার্সির অধিকারী হলেন তরুণ ফরওয়ার্ড ফাতি।

লিওনেল মেসি বার্সেলোনা ছা়ড়তেই ১০ নম্বর জার্সি ফাতির

২২ ও ১৭ নম্বর জার্সি পরে খেলার পর এবার বার্সার ১০ নম্বর জার্সিতে দেখা যাবে আনসু ফাতিকে। অভিনব উপায়ে তাঁর হাতে জার্সি তুলে দেওয়ার ভিডিও আজ পোস্ট করা হয়েছে বার্সার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে। লিওনেল মেসির পাশাপাশি বার্সার ১০ নম্বর জার্সি পরে খেলেছেন রোনাল্ডিনহো, রিভাল্ডোর মতো কিংবদন্তিরা। নিঃসন্দেহে জার্সি নম্বর ফাতিকেও দারুণভাবে মোটিভেট করবে।

২০০২ সালে পশ্চিম আফ্রিকার দেশে জন্ম আনসু ফাতির। ছয় বছর বয়স থেকে তাঁর ফুটবল প্রতিভা বিকশিত হতে থাকে সেভিয়ায়। ১০ বছর বয়সে বার্সার ইউথ টিমে যোগদান। ২০১৯-২০ মরশুমে বার্সার প্রথম টিমে অভিষেক। ২৫ অগাস্ট ১৬ বছর ২৯৮ দিনের মাথায় বার্সার দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ফাতির অভিষেক হয়েছিল বেতিসের বিরুদ্ধে। নেমেছিলেন পরিবর্ত হিসেবে। বার্সার হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেকের রেকর্ডটি অবশ্য ভিসেন্ত মার্তিনেজের দখলে (১৬ বছর ৯ মাস ৭ দিন)। ৩১ অগাস্ট তিনি ১৬ বছর ৩০৪ দিনের মাথায় ওসাসুনার বিরুদ্ধে ম্যাচে প্রথম গোলটি তিনি করেছিলেন। এর সুবাদে লা লিগায় বার্সায় সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে যান আনসু ফাতি। ১৬ বছর ৩১৮ দিনের মাথায় বার্সার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ক্যাম্প ন্যুতে তিনি প্রথম একাদশে জায়গা করে নেন। এমন বহু রেকর্ড ইতিমধ্যেই তাঁর দখলে রয়েছে। এবার পেয়ে গেলেন কিংবদন্তিদের ১০ নম্বর জার্সি।

এখনও অবধি বার্সার হয়ে ৪২টি ম্যাচ খেলেছেন আনসু ফাতি। তাঁর ১৩টি গোল রয়েছে। স্পেনের হয়ে তিনি আন্তর্জাতিক ফুটবল খেলে থাকেন। গত নভেম্বরে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন। সে কারণে মাঠের বাইরে নয় মাস কাটাতে হয়। এখন তিনি পুরোদমে অনুশীলন শুরু করেছেন। ইন্টারন্যাশনাল ব্রেকের পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচে রোনাল্ড কোম্যানের দলে তিনি বায়ার্ন মিউনিখের বিরুদ্ধেই নামতে পারেন। আনসু ফাতি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠার ক্ষমতা রাখেন। অন্তত তাঁদের প্রজন্মের ফুটবলারদের মধ্যে ফাতিকে এগিয়েই রাখেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে চোট সারিয়ে মাঠে ফিরে তিনি কেমন ছন্দে থাকেন সেদিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা। এদিকে, লিওনেল মেসি আর্জেন্তিনাকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভালো জায়গায় পৌঁছে দিতে মুখিয়ে রয়েছেন। ভারতীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায় ভেনেজুয়েলা, রবিবার রাত সাড়ে ১২টায় ব্রাজিল ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে আর্জেন্তিনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+