মেসি-নেইমারের দাপটে গোলের ঝড় ইউরোপে, বায়ার্ন-বার্সেলোনা-ম্যান সিটিও একই নৌকার সাওয়ারি
মেসি-নেইমারের দাপটে গোলের ঝড় ইউরোপে, বায়ার্ন-বার্সেলোনা-ম্যান সিটিও একই নৌকার সাওয়ারি
ইউরোপীয় ফুটবলে যেন গোলের বন্য বয়েছে। বিশেষ করে ইউরোপের অন্যতম লিগা ১ এবং বুন্দেশলিগায় হাইপ্রোফাইল দলগুলির খেলার দিকে নজর দিলে তেমনইটাই লক্ষ্য করা যাবে।

বায়ার্ন মিউনিখের সাত গোল:
বুন্দেশলিগার ম্যাচে ভিএফএল বোচুমকে রবিবার গোলের মালা পরাল বায়ার্ন মিউনিখ। লিভারপুল থেকে এই মরসুমে বায়ার্নে আসা সাদিও মানে জোড়া গোল করেন মিউনিখের ক্লাবটির হয়ে। এছাড়া বায়ার্নের হয়ে একটি করে গোল করেন মাথিস ডি লিট, কিংসলে কোম্যান, সার্জি গ্যানাব্রি, লিরয় সানে। প্রতিপক্ষের ক্রিস্টিয়ান গাম্বোয়া আত্মঘাতী গোল করেন। এই ম্যাচ জয়ের ফলে বায়ার্ন মিউনিখের সংগ্রহ ৩ ম্যাচে ৯ পয়েন্ট এবং লিগ তালিকার শীর্ষে রয়েছে তারা।

পিএসজি'রসাত গোল:
পাঁচ গোল যেন গড় করে ফেলেছে পিএসজি। প্রথম দুই ম্যাচে দুই প্রতিপক্ষকে পাঁচ গোল দেওয়ার পর তৃতীয় ম্যাচে লিলি'কে তাদেরই ঘরের মাঠে ৭ গোল দিল প্যারিস সাঁ জাঁ। কিলিয়ান এমবাপের হ্যাটটিক, নেইমারের জোড়া গোলের দৌলতে প্যারিসে ঝড় তুলেছিল রবিবার রাত্রে নীল জার্সিধারীরা। এ ছাড়া পিএসজি'র হয়ে একটি করে গোল করেন লিওনেল মেসি এবং আচরাফ হাকিমি।

বার্সেলোনার চার গোল:
ফর্মে ফেরা ইঙ্গিত দিচ্ছে বার্সেলোনা। নতুন মরসুমের প্রথম থেকেই বার্সার ফর্মে ফেরার ইঙ্গিত স্পষ্ট। রবিবার রাত্রে রিয়াল সোসিদাদকে তাদেরই ঘরের মাঠে ৪-১ গোলে পরাজিত করল বার্সা। ম্যাচের প্রথম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি। যদিও বেশিক্ষণ এগিয়ে ছিল না বার্সা। ৬ মিনিটে অ্যালেক্সজান্ডার ইসাকের গোলে সমতায় ফেরে হোম টিম রিয়াল সোসিদাদ। দ্বিতীয়ার্ধে ওসমানে ডিম্বেলে ফের গোল করে এগিয়ে দেন বার্সাকে। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং বার্সার গোলটি করেন লেওয়ানডস্কি। আনসু ফাতি চতুর্থ গোলটি করেন বার্সেলোনার হয়ে ম্যাচে ৭৯ মিনিটে।

ম্যানচেস্টার সিটি-নিউক্যাসেল ইউনাইটেড ম্যাচে ছয় গোল:
নিউক্যাসেলের ঘরের মাঠে কোনওক্রমে হার বাঁচাল ম্যানচেস্টার সিটি। নিউক্যাসেলের হয়ে তিনটি গোল করেন মিগুয়েল আলমিরন, কালাম উইলসন, কিরান ট্রিপার। ম্যানচেস্টার সিটির হয়ে তিনটি গোল করেন ইকের গুণ্ডোগান, ইয়ার্লিং হ্যালান্ড এবং বানার্ডো সিলভা।












Click it and Unblock the Notifications