Xavi Hernandez: বার্সার খারাপ পারফরম্যান্স, মরশুম শেষেই বিদায়ের ঘোষণা কোচ জাভির
জুর্গেন ক্লপের পর এবার জাভি। কয়েকদিন আগেই মরশুম শেষে লিভারপুলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন জুর্গেন ক্লপ। তার রেশ কাটতে না কাটতেই বার্সেলোনা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন কোচ জাভি। মরশুম শেষেই বার্সার কোচের পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়ে দিলেন স্পেনের এই প্রাক্তন ফুটবলার।
শনিবার ভিয়ারিয়ালের মুখোমুখি হয়েছিল বার্সা। যেখানে ৩-৫ গোলে পরাস্ত হয় জাভির দল। ফলে লা লিগায় রিয়ালের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে পড়ে বার্সা। ফলে লা লিগার খেতাবী লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পরেছে বার্সা। লাগাতার খারাপ পারফরম্যান্সের জেরে বেশ চাপে কাতালান ক্লাবটি।

ক্লাবের পক্ষ থেকে কোচিং করানোর জন্য তাঁকে অনুরোধ করা হলেও জাভি সাফ জানিয়ে দিয়েছেন, একবার তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মানে তা আর বদলাবে নাজাভির কথায়, 'আমার এই সিদ্ধান্ত দলকে এবং এখানকার পরিবেশকে সহজ করতে সাহায্য করবে। ফুটবলাররা আবারও মুক্ত অনুভব করবে। অর্থের দ্বারা চালিত হয়ে আমি সিদ্ধান্ত নিই না। ক্লাবের সঙ্গে আমার চুক্তি সমস্যা হয়ে দাঁড়াবে না। আমি হৃদয় দ্বারা চালিত হয়ে সিদ্ধান্ত নিই।'
২০২১ সালে নভেম্বরে রোনাল্ড কোম্যানের জায়গায় বার্সেলোনার ডাগ আউটের দায়িত্ব পেয়েছিলেন জাভি। তিন বছর আগে বার্সেলোনার দায়িত্বে এসেছিলেন জাভি। মেসিহীন বার্সার কঠিন সময়ে হাল ধরেছিলেন। তাকে ঘিরে দিন বদলের স্বপ্ন দেখছিলেন সমর্থকরা। লি লিগায় একবার শিরোপা জিতলেও ইউরোপ সেরার লড়াইয়ে ক্লাবটি নিজেদের মেলে ধরতে পারেনি কাতালান ক্লাবটি। এমনকি চলতি মরশুমেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি বার্সা। দলের পরিবেশও গুমোট হয়ে উঠছিল।
২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে বার্সেলোনা। লা-লিগায় রিয়ালের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে পড়ে বার্সা। শেষ পাঁচ ম্যাচে ১৬ গোল হজম করেছে বার্সা। ছিটকে গিয়েছে স্প্যানিশ সুপার কাপ এবং কোপা ডেল রে থেকেও। সম্মান বজায় রেখে সরে যাচ্ছেন জাভি।












Click it and Unblock the Notifications