জোড়া লাল কার্ডের ম্যাচে শীর্ষ স্থান ধরে রাখল বার্সেলোনা, চেলসিকে খড়কুটোর মতো উড়িয়ে দিল সিটি
জোড়া লাল কার্ডের ম্যাচে শীর্ষ স্থান ধরে রাখল বার্সেলোনা, চেলসিকে খড়কুটোর মতো উড়িয়ে দিল সিটি
রবিবার রাতটি বিশ্ব ফুটবলের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই দিন মুখোমুখি হয়েছিল বিশ্ব ফুটবলের তাবড় ক্লাবগুলি। যার মধ্যে দুই বার্সা এবং ম্যান সিটি জিতলেও এসি মিলানের মতো ক্লাব এগিয়ে গিয়েও ড্র করেছে।

অ্যাতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জয় বার্সেলোনার:
লা লিগায় অত্যান্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এই ম্যাচের শেষের দিকে জোড়া লাল কার্ড দেখান রেফারি। ৯০+২ মিনিটে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে মাদ্রিদের স্টিফান সেভিচ এবং বার্সার ফেরান টোরেসকে লাল কার্ড দেখান রেফারি। এই ম্যাচে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ওসমানে দিম্বেলে। গাভির পাস থেকে গোলটি করেন তিনি।

এগিয়ে গিয়েও ড্র এসি মিলানের:
সিরি এ-এর ম্যাচে জোড়া গোলে এগিয়ে গিয়েও ডিফেন্সের ভুলে জেতা ম্যাচ মাঠে ফেলে এল এসি মিলান। ২-০ এগিয়ে যাওয়া মিলান ২-২ গোলে ম্যাচ ড্র কল ঘরের মাঠে এস রোমার বিরুদ্ধে। এই ম্যাচে জিতলে নেপোলিকে লিগ শীর্ষে ধাওয়া করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হত মিলানের। কিন্তু এই হারের ফলে লিগের শীর্ষ স্থানে থাকা নেপোলির সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়ল মিলানের। ৩০ মিনিটে সেন্দ্রো টোনালির পাস থেকে ডিফেন্ডার পিয়েরে কালুলুর গোলে এগিয়ে যায় এসি মিলান। তাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন টোমাসো পোবেগা। এসি রোমার হয়ে ৮৭ মিনিটে একটি গোল শোধ করেন ডিফেন্ডার রজার লিবানেজ। দ্বিতীয়ার্ধে অ্যাডেড টাইমের শেষ লগ্নে ম্যাচে সমতা ফেরানোর গোলটি করেন ট্যামি আব্রাহাম।

চেলসিকে বিধ্বস্ত করল ম্যানচেস্টার সি়টি:
এফএ কাপের ম্যাচে চেলসিকে৪-০ গোলে হারাল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে এতিহাদ স্টেডিয়ামে রিয়াদ মাহরেজ দু'টি গোল করেন। একটি গোল করেন জুলিয়ান আলভারেজ এবং অপর গোলটি করেন ফিল ফোডেন। এই দিন দুইটি গোল পেনাল্টি থেকে করে ম্যানচেস্টার সিটি।

দাপট দেখাচ্ছে সিটি:
ম্যানচেস্টার সিটির সেরা ফর্ম বেশ কয়েক বছর ধরেই চলছে। যে কোনও টুর্নামেন্টে হাইপ্রোফাইল টিমগুলিও প্রত্যাশিত ফলাফল করতে পারছে না সিটির বিরুদ্ধে। ম্যানচেস্টার সিটি যেমন পারফর্ম করছে প্রিমিয়ার লিগে তেমনই ছন্দ ধরে রেখেছে এফএ কাপে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications