Ballon d'Or Feminin: পরপর ২ বার ব্যালন ডি'অর, স্পেনের বনমাতি সতীর্থর কীর্তি স্পর্শের পর করলেন বড় অঙ্গীকার

Ballon d'Or Feminin: মহিলাদের ফুটবলে ব্যালন ডি'অর পুরস্কার জিতে নিলেন স্পেন তথা বার্সেলোনার আইতানা বনমাতি। এই মিডফিল্ডার স্পর্শ করলেন দেশ ও ক্লাবের সতীর্থ আলেক্সিয়া পুতেলাসের কীর্তি।

পুতেলাস ২০২১ ও ২০২২ সালে পরপর দু-বার ব্যালন ডি'অর খেতাব জিতেছিলেন। গত বছরের পর এবারেও বনমাতিই দখল নিলেন মেয়েদের ব্যালন ডি'অরের।

Ballon d Or Feminin
AFP via Getty Images
Ballon d Or Feminin

এবার বনমাতির চ্যালেঞ্জার ছিলেন বার্সেলোনারই ক্যারিলোন গ্রাহাম হানসেন ও সালমা প্যারাল্লুয়েলো এবং লিয়ঁর আদা হেগারবার্গ। বার্সাকে মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতাতে বড় ভূমিকা ছিল বনমাতির। ফাইনালে লিয়ঁর বিরুদ্ধে বার্সা জেতে ২-০ গোলে, প্রথম গোলটি ছিল বনমাতির।

গত মরশুমের এই প্রতিযোগিতায় বনমাতি নিজে ৬টি গোল করেন, পাঁচটি গোল করান। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে গত মরশুমে বনমাতি ১৯টি গোল করেছেন, তাঁর অ্যাসিস্টে গোল এসেছে ১৭টি। এই পরিসংখ্যানগুলিই তাঁকে বাকিদের চেয়ে এগিয়ে রাখল ব্যালন ডি'অর জেতানোর ক্ষেত্রে।

গত বছর স্পেন ১-০ গোলে ইংল্যান্ডকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপ জিতেছিল। তারপর মহিলাদের নেশনস লিগও জেতে। নেশনস লিগ ফাইনালে গোল ছিল বনমাতির। মহিলাদের বিভাগে রানার-আপ হলেন হানসেন। প্যারাল্লুয়েলো হলেন তৃতীয়। বার্সার হয়ে ২৩টি ট্রফি জয়ের স্বাদ পাওয়া বনমাতি জানিয়ে দিলেন, ক্লাবকে আরও ট্রফি জেতানোই তাঁর লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+