দলাই লামাকে সমর্থন জানিয়ে ফের চীন বিরোধিতায় সরব বাইচুং, দেখুন ভিডিও
বাইচুং ভুটিয়ার চীন বিরোধিতা নতুন কোন বিষয় নয়। ২০০৮ সালে বেজিং অলিম্পিকের সময়ই চীন বিরোধিতা করে সরব হয়েছিলেন ভারতীয় ফুটবলের আইকন। ১৫ বছর পরও নিজের চীন বিরোধী অবস্থানে অনড় বাইচুং। দলাই আমাকে সমর্থন জানিয়ে নিজের চীন বিরোধিতাকে আরও একবার প্রকাশ্যে আনলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
তিব্বতি ধর্মগুরু দলাই লামার সঙ্গে বাইচুংয়ের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। দুজনেই একে অপরের পৃষ্ঠপোষক। সোমবার সোশ্যাল সাইটে দলাই লামাকে সমর্থন জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন বাইচুং ভুটিয়া।

তিনি ভারতীয় ফুটবলের আইকন। তবে তাঁর পরিধি শুধুমাত্র ফুটবল মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয় ।ফুটবলের বাইরেও তাঁর নিজস্ব একটা পৃথিবী আছে।এর আগে সরাসরি রাজনীতির আঙিনাতেও দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে।
তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়লেও জিততে পারেননি। এরপর নিজেই সিকিমে রাজনৈতিক দল করেছেন। শুধু রাজনীতি নয় বরাবরই কূটনৈতিক বিষয়ক সমানভাবেই মন্তব্য করেছেন পাহাড়ি বিছে। সোমবার দলাই লামাকে সমর্থন জানিয়ে তেমনভাবেই সরাসরি নিজের বক্তব্য রাখলেন। অতীতেও বার বারই তিব্বতি ধর্মগুরুর সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল বাইচুংকে।














Click it and Unblock the Notifications