Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইএসএলে লিগ উইনার্স শিল্ড অধরাই এটিকে মোহনবাগানের, জামশেদপুরের জয়ে সেমিফাইনালে কে কার বিরুদ্ধে?

আইএসএলে লিগ উইনার্স শিল্ড অধরাই থেকে গেল এটিকে মোহনবাগানের। সবুজ মেরুন ব্রিগেডকে ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১-০ গোলে হারিয়ে এই প্রথম শিল্ড জিতল জামশেদপুর এফসি। ৫৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ঋত্ত্বিক দাস। এরই সঙ্গে ঠিক হয়ে গেল আইএসএলের সেমিফাইনালে কে কবে কার বিরুদ্ধে খেলবে।

আইএসএলে লিগ উইনার্স শিল্ড অধরাই এটিকে মোহনবাগানের

আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে ১১ মার্চ লিগ উইনার্স শিল্ড জেতা জামশেদপুর এফসি খেলবে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে। পরদিন অপর সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা যথাক্রমে হায়দরাবাদ এফসি ও এটিকে মোহনবাগান। প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা হবে ১৫ মার্চ। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা হবে ১৬ মার্চ। প্রথম সেমিফাইনালের দুটি লেগের খেলাই হবে ফতোরদায়। দ্বিতীয় সেমিফাইনালের দুটি লেগ হবে ব্যাম্বোলিমে।

আইএসএলে লিগ উইনার্স শিল্ড অধরাই এটিকে মোহনবাগানের

আইএসএলে এবার লিগ পর্বের ২০টি ম্যাচে ৪৩ পয়েন্ট পেয়ে নজির গড়ে পয়েন্ট তালিকার শীর্ষে রইল জামশেদপুর এফসি। এটিকে মোহনবাগান হেরে যাওয়ায় রইল তিনে। দুইয়ে হায়দরাবাদ ও চারে কেরালা ব্লাস্টার্স এফসি। ২০১৬ সালের পর এই প্রথমবার শেষ চারে রইল কেরালা। ফতোরদাতেই আইএসএলের ফাইনাল হবে মার্চের ২০ তারিখ। চলতি আইএসএলে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসির দ্বৈরথ ২-২ গোলে শেষ হয়েছিল। ফিরতি সাক্ষাতে বাগান জিতেছিল ২-১ গোলে।

আইএসএলে লিগ উইনার্স শিল্ড অধরাই এটিকে মোহনবাগানের

আইএসএলের লিগ পর্বের শেষ ম্যাচে এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি ম্যাচের ফল প্রথমার্ধে ছিল গোলশূন্য। ১৭ মিনিটে সবুজ মেরুনের জনি কাউকোর ভালো শট প্রতিহত করেন পিটার হার্টলে। এর একটু পরেই ড্যানিয়েল চিমা চুকউর হেডার পাঞ্চ করে বিপন্মুক্ত করেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক অমরিন্দর সিং। প্রথমার্ধে কোনও দলই সেভাবে গোলের ভালো সুযোগ তৈরিই করতে পারেনি। দ্বিতীয়ার্ধে জামশেদপুরের একটি ফ্রি কিক ভালোভাবে বাঁচালেও অমরিন্দর সিং পরাস্ত হন গ্রেগ স্টুয়ার্ট ও ঋত্ত্বিক দাসের যুগলবন্দির কাছে। ৫৬ মিনিটে জয়সূচক গোলটি ঋত্ত্বিকের। গোল শোধের চেষ্টা চালিয়েও শেষরক্ষা হয়নি হুয়ান ফেরান্দোর দলের। ৬৬ মিনিটের ডেভিড উইলিয়ামসের ভালো প্রয়াস রুখে দেন টিপি রেহনেশ। শেষ লগ্নে তাঁরই অনবদ্য দক্ষতায় লিস্টন কোলাসোর ফ্রি কিক থেকেও সমতা ফেরাতে পারেনি বাগান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+