আইএসএলের ফাইনাল কাউন্টডাউন, শুক্রবার কোচিতে অভিযান শুরু এটিকের
আইএসএলের উদ্বোধনী ম্যাচ খেলতে কোচি পৌঁছে গেল এটিকে। ২৫ জনের দল নিয়েই কোচি পৌঁছেছেন এটিকে কোচ টেডি শেরিংহ্যাম।
গত মরশুমের ফাইনালের রিপ্লে দিয়ে শুরু হবে এবারের আইএসএল। শুক্রবার কোচিতে চতুর্থ মরশুমের আইএসএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সাজো সাজো রব। তারমধ্যেই নিজেদের ফোকাস ধরে রেখেছে খেতাব রক্ষার লড়াইতে নামা এটিকে।

প্রাথমিকভাবে যুবভারতীতে প্রথম ম্যাচ খেলার কথা থাকলেও দিন কয়েক আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল তা হচ্ছে কোচিতে। ইতিমধ্যেই আইএসএলের উদ্বোধনী ম্যাচ খেলতে কোচি পৌঁছে গেছে এটিকে। পুরো দলকে নিয়েই কোচি পৌঁছে গেছেন কোচ। সেখানে অনুশীলনও করেছে দল।
চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন দলের মার্কি প্লেয়ার রবি কিন। তারপরেও দলকে ভোগাচ্ছে চোটের সমস্যা। আশুতোষ গায়কোয়াড়, জয়েশ রানের মতো বেশ কয়েকজন ফুটবলারের চোট রয়েছে। তবে এইসব সমস্যা কাটিয়েই প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে জয় নিয়ে শুরু করাই লক্ষ্য এটিকে কোচের।
তবে প্রথম ম্যাচে দল গঠন নিয়ে একটা সমস্যা থাকছে। আর সেটা কাটিয়ে সেরা দল নিয়েই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গোল দেবজিৎ মজুমদার দায়িত্ব সামলাবেন, অন্যদিকে রবিন সিং ও কুয়িকে সামনে রেখে আক্রমণ সাজাবে এটিকে। দলকে সবরকম সমর্থন করার সোশ্যাল মিডিয়ায় আহ্বান জানিয়েছেন রবিন সিং ।

Hey #FanATK! @robin_singh_23 sends a special message for you. #ATK #AamarBukeyATK pic.twitter.com/Q8jxdp7ECW
— ATK (@WorldATK) November 16, 2017

Click it and Unblock the Notifications