Asian Games 2023: ভারতীয় দলে সন্দেশ-গুরপ্রীত! ফেডারেশন-ক্রীড়া মন্ত্রকের ভিন্ন স্কোয়াড
এশিয়ান গেমসে ভারতীয় দল নিয়ে জটিলতা অব্যাহত। ক্লাবগুলি ফুটবলার না ছাড়ায় নতুন করে দল ঘোষণা করতে হয় ফেডারেশনকে। যা এককথায় নজিরবিহী ন। প্রথম প্রকাশিত দলে গুরপ্রীত, সন্দেশ জিঙ্ঘানরা থাকলেও পরে তাদের নাম বাদ দিয়ে ফের দল ঘোষণা করা হয়। কিন্তু ক্রীড়া মন্ত্রকের প্রকাশিত দলে আবার রয়েছেন দুই সিনিয়র ফুটবলার।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে ফেডারেশরেনর প্রকাশিত দ্বিতীয় দফার তালিকার সঙ্গে ক্রীড়া মন্ত্রেকর ফুটবল দলের বেশ পার্থক্য রয়েছে। যা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর এশিয়ান গেমসের জন্য সুনীলকে দলে রাখা হলেও, ভারতের তারকা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এবং তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে পাওয়া যায়নি।

এমনিতে এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ ফরম্যাটে খেলা হয়। তবে তিনজন সিনিয়র ফুটবলারকে সেই দলে রাখা যায়। প্রথমে ঠিক ছিল ভারতের তিন সিনিয়র হবেন সুনীল ছেত্রী, সন্দেশ জিংঘান এবং গুরপ্রীত সিং। কিন্তু গুরপ্রীত এবং সন্দেশকে ছাড়তে চায়নি আইএসএলের ক্লাবগুলি। আর এশিয়ান গেমস যেহেতু ফিফার স্বীকৃত টুর্নামেন্ট নয়, তাই ফেডারেশনও ক্লাবগুলিকে জোর করতে পারেনি।
চলতি সপ্তাহের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ১৭ সদস্যের দল ঘোষণা করে। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ক্রীড়া মন্ত্রক অংশগ্রহণকারীদের নিজস্ব সেট প্রকাশ করেছে, যা এআইএফএফের মূল ঘোষণা থেকে আলাদা। স্কোয়াডের মূল অংশটি অক্ষত থাকলেও বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে, বিশেষত সন্দেশ ঝিঙ্গান এবং গুরপ্রীত সিং সান্ধুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

১লা অগাস্টের ঘোষিত ভারতীয় ফুটবল দলঃ
গোলরক্ষক: গুরপ্রীত সিংহ সান্ধু, গুরমীত সিংহ, ধীরাজ সিংহ।
ডিফেন্ডার: সন্দেশ জিঙ্ঘান, আনোয়ার আলি, নরেন্দ্র গহলৌত, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, রোশন সিংহ, আশিস রাই।
মিডফিল্ডার: জিকসন সিংহ, সুরেশ সিংহ, লালেনমাওয়াইয়া রালতে, অমরজিত্ সিংহ কিয়াম, রাহুল কান্নোলি প্রবীণ, মহেশ সিংহ নাওরেম।
ফরোয়ার্ড: অনিকেত যাদব, বিক্রম প্রতাপ সিংহ, রোহিত দানু, শিব শক্তি নারায়ণন, রহিম আলি, সুনীল ছেত্রী।
১৩ সেপ্টেম্বর ঘোষিত ভারতীয় দল: গুরমিত সিং, ধীরাজ সিং, সুমিত রাঠি, নরেন্দ্র গেহলট, অমরজিত্ সিং, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রাবিব, আয়ূস দেব ছেত্রী, ব্রাইস মিরান্দা, আজফর নুরামি, রহিম আলি, ভিন্সি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাত সিং ও অনিকেত যাদব।

ক্রীড়ামন্ত্রকের ঘোষিত ভারতীয় ঃ
গোলরক্ষক: গুরপ্রীত সিংহ সান্ধু, গুরমীত সিংহ, ধীরাজ সিংহ।
ডিফেন্ডার: সন্দেশ জিঙ্ঘান, আনোয়ার আলি, নরেন্দ্র গহলৌত, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, ।
মিডফিল্ডার: আয়ূষ দেব ছেত্রী, অমরজিত্ সিংহ কিয়াম, নওরম মহেশ সিং, আব্দুল রাবী, স্যামুয়েল জেমস,
জিকসন সিংহ, সুরেশ সিংহ,
ফরোয়ার্ড: অনিকেত যাদব,রহিম আলি, রাহুল কেপি, বিক্রম প্রতাপ সিংহ, লিস্টন কোলাসো, ভিঙ্কি ব্যারেটো, সুনীল ছেত্রী।












Click it and Unblock the Notifications