Asian Games 2023: অনড় থাকল ক্লাবগুলি, নতুন করে এশিয়ান গেমসের দল ঘোষণা ফেডারেশনের
এশিয়ান গেমসের জন্য ১৭ সদস্যের পুনরায় স্কোয়াড ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। একমাত্র সুনীল ছাড়া সবাই অচেনা মুখ। মূলত তরুণ এবং অনামী ফুটবলারদেরই নিয়েই দল গঠন করা হয়েছে। কারণ ক্লাব গুলি ফুটবলার ছাড়েনি।এশিয়ান গেমসের উদ্বোধন ২৩ সেপ্টেম্বর। তবে দলগত খেলাগুলি আগেই শুরু হয়ে যাবে। ১৯ সেপ্টেম্বর ভারতীয় পুরুষ ফুটবল দল।
কল্যাণ চৌবে এদিন এক বিবৃতিতে জানিয়েছেন, আমাদের এই দলগঠন করতে খুব ভাবতে হয়েছে। কারণ এশিয়ান গেমসের সময় চলবে আইএসএল। তাই ক্লাবগুলি ফুটবলার ছাড়বে না, সেই নিয়ে একটা বিতর্ক ছিলই। তাই আমরা এফএসডিএল (আদতে রিলায়েন্স)-কে অনুরোধ করি এই বিষয়ে। তারা নিরন্তর ক্লাবগুলির সঙ্গে কথা বলে ফুটবলার আনতে পেরেছে।যদিও কোচ হিসেবে কে যাচ্ছেন, ফেডারেশন তা পরিষ্কার করেনি।

এই প্রতিযোগিতায় ছেলেদের ফুটবলে অনূর্ধ্ব-২৩ দল পাঠানো হয়। কিন্তু তিন জন সিনিয়র ফুটবলার পাঠানোর অনুমতি থাকে। সেই মতোই তিন জন সিনিয়র ফুটবলারকে দলে রাখা হয়েছিল। এটা যেহেতু তাঁর ফুটবল কেরিয়ারের শেষ এশিয়াড, তাই বেঙ্গালুরু এফসির কোচকে বুঝিয়ে রাজি করিয়ে জাতীয় দলের হয়ে এশিয়াডে খেলার অনুমতি পেয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী।
সুনীলকে দলে রাখা হলেও, ভারতের তারকা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এবং তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে পাওয়া যায়নি। জাতীয় দল বনাম ক্লাব ফুটবল নিয়ে তীব্র বিবাদ চলছে ভারতীয় ফুটবলে। যার জেরে এবার এশিয়ান গেমসে দল গড়তে গিয়ে কার্যত হিমসিম খেতে হল ফেডারেশনকে। কয়েক মাস আগেই এই টুর্নামেন্টের দল ঘোষণা করা হয়ে গিয়েছিল।
গেমসে ভারতীয় দল: গুরমিত সিং, ধীরাজ সিং, সুমিত রাঠি, নরেন্দ্র গেহলট, অমরজিত্ সিং, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রাবিব, আয়ূস দেব ছেত্রী, ব্রাইস মিরান্দা, আজফর নুরামি, রহিম আলি, ভিন্সি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাত সিং ও অনিকেত যাদব।












Click it and Unblock the Notifications