Asian Games 2023: ক্লাবদের অসহযোগিতায় বিরক্ত, চরম বার্তা দিলেন ইগর স্টিমাচ
এশিয়ান গেমস শুরুর কয়েক সপ্তাহ আগে বিতর্কে জর্জরিত ভারতীয় ফুটবল। এশিয়াডে ফুটবলার ছাড়া নিয়ে নিয়ে ইতিমধ্যেই ক্লাবগুলির সংঘাত শুরু হয়েছে ফেডারেশনের। কিন্তু ফিফা ক্যালেন্ডারের অনুমোদিত টুর্নামেন্ট ছাড়া ফুটবলার ছাড়তে রাজী নয় ক্লাব গুলি। এই আবহে বিরক্ত ইগর স্টিমাচ এশিয়া কাপে দলের সঙ্গে যেতেই চাইছেন না। যা নিয়ে শুরু হয়েছে নতুন করে জটিলতা।
প্রথমে ঠিক করেছিলেন, সিনিয়র হিসাবে সুনীল ছেত্রী, সন্দেশ জিঙ্ঘন ও গুরপ্রীত সিংহ সান্ধুকে পাঠাবেন। কিন্তু তাঁদেরও ক্লাব ছাড়ছে না। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে ক্লাবদের এই মনোভাবে চরম বিরক্ত স্টিমাচ নিজেই এশিয়ান গেমসে দল নিয়ে যেতে চাইছেন না। যেতে চাইছেন না। একান্তই ক্রোয়েশিয়ান কোচ যেতে না চাইলে নতুন করে সমস্যায় পড়তে হবে ফেডারেশনকে।

১৯ সেপ্টেম্বর থেকে চিনের হ্যাংঝৌতে শুরু হচ্ছে এশিয়ান গেমস। অন্য দিকে ২১ সেপ্টেম্বর থেকে শুরু আইএসএল। তাই ক্লাবগুলি ফুটবলার ছাড়তে চায়নি। অনেক বার আবেদন করেছিলেন জাতীয় কোচ। ক্লাবের মালিকদের অনুরোধ করেছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেও। কিন্তু তাতে কান দেয়নি ক্লাবগুলি। ফলে দ্বিতীয় সারির দল পাঠাতে হচ্ছে এশিয়ান গেমসে।
এই প্রতিযোগিতায় ছেলেদের ফুটবলে অনূর্ধ্ব-২৩ দল পাঠানো হয়। কিন্তু তিন জন সিনিয়র ফুটবলার পাঠানোর অনুমতি থাকে। সেই মতোই তিন জন সিনিয়র ফুটবলারকে দলে রাখা হয়েছে।এই প্রতিযোগিতায় ছেলেদের ফুটবলে অনূর্ধ্ব-২৩ দল পাঠানো হয়। কিন্তু তিন জন সিনিয়র ফুটবলার পাঠানোর অনুমতি থাকে। সেই মতোই তিন জন সিনিয়র ফুটবলারকে দলে রাখা হয়েছে।

এটা যেহেতু তাঁর ফুটবল কেরিয়ারের শেষ এশিয়াড, তাই বেঙ্গালুরু এফসির কোচকে বুঝিয়ে রাজি করিয়ে জাতীয় দলের হয়ে এশিয়াডে খেলার অনুমতি পেয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী। তবে ইগর স্টিমাচ প্রাথমিক দলে বেঙ্গালুরুর গোলকিপার গুরপ্রীত সিংকে রাখলেও বেঙ্গালুরু পরিষ্কার জানিয়ে দিয়েছে, গুরপ্রীতকে তারা কিছুতেই ছাড়বে না।
২০২৩ সালের এশিয়ান গেমসে গ্রুপ 'এ'-তে আছে ভারতীয় পুরুষ ফুটবল দল।সুনীল ছেত্রীদের প্রতিপক্ষ চিন, বাংলাদেশ, মায়ানমার। ভারতীয় মহিলা দল রয়েছে গ্রুপ 'বি'-তে। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে চাইনিজ তাইপে, থাইল্যান্ড।ভারত অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে।২৩ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের আসর বসছে চিনে।

এদিকে জ্যোতিষী বিতর্কে মুখ খুললেন জাতীয় কোচ। সতাঁকে নিয়ে বিতর্ক চললেও তিনি ভারতীয় ফুটবলকে নতুন দিশা দেখানোর লক্ষ্য থেকে সরছেন না বলে জানিয়েছেন। সম্প্রতি সমাজ মাধ্যমে স্টিমাচ লেখেন, 'ভারতীয় ফুটবলের অন্যতম সৎ যোদ্ধাকে টার্গেট করা হচ্ছে? এবার সময় এসে গিয়েছে সব কার্ডকে টেবিলে রেখে প্রশ্ন করা কে ভারতীয় ফুটবল নিয়ে বেশি যত্নবান।'












Click it and Unblock the Notifications