Asian Cup: তিন পেনাল্টির গোলে হ্যাটট্রিক আফিফের, জর্ডনকে চূর্ণ করে এশিয়ান কাপ দখলে রাখল কাতার

Asian Cup: এশিয়ান কাপ খেতাব দখলে রাখল কাতার। লুসাইল স্টেডিয়ামে আজ তারা ৩-১ গোলে চূর্ণ করল জর্ডনকে। কাতারের তিনটি গোলই এসেছে পেনাল্টি থেকে। হ্যাটট্রিক করেন আক্রম আফিফ।

আফিফ এই টুর্নামেন্টে ৮টি গোল করে সর্বাধিক গোলদাতার শিরোপা জিতলেন। কাতার ছুঁয়ে ফেলল জাপানের কীর্তি।

Asian Cup: তিন পেনাল্টির গোলে হ্যাটট্রিক আফিফের

আক্রম আফিফ প্রথম গোলটি করেন ম্যাচের ২২ মিনিটের মাথায়। বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল কাতার। ৬৭ মিনিটে ইয়াজান আবদুল্লাহ আলনাইমাতের গোলে সমতা ফেরাতে সক্ষম হয় জর্ডন। যদিও ৭৩ মিনিটে ফের এগিয়ে যায় কাতার। দ্বিতীয় পেনাল্টি থেকে দ্বিতীয় গোল আফিফের। তিনি হ্যাটট্রিক সম্পূর্ণ করেন দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে।

দ্বিতীয়ার্ধে মাহমুদ আল মার্ডি অবৈধভাবে বাধা দিয়েছিলেন কাতারের ইসমাইল মহম্মদকে। ভিডিও রিভিউয়ে নিশ্চিত হয়ে পেনাল্টি দেন রেফারি। ইনজুরি টাইমের পাঁচ মিনিটে হ্যাটট্রিক আফিফের। তাঁকে বক্সের মধ্যে বাধা দেন জর্ডন গোলকিপার ইয়াজিদ আবুলায়লা। এ ক্ষেত্রেও ভিডিও রিভিউয়ের পর পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

মাথা ঠান্ডা রেখে পেনাল্টি থেকে একের পর এক গোল করে যান আক্রম আফিফ। তাঁর সেলিব্রেশনের ধরনও ফুটবল মহলের নজর কেড়েছে। ফিফা বিশ্বকাপ ফাইনালে এই স্টেডিয়ামই মাতিয়েছিলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। এশিয়ান কাপে এবার নায়ক আফিফ।

৮৬ হাজারের বেশি দর্শক এই ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন। ২০০০ সালের পর ২০০৪,পরপর দু-বার এশিয়ান কাপ জিতেছিল জাপান। তারপর প্রথম দেশ হিসেবে এশিয়ান কাপ নিজেদের দখলে রাখতে পারল কাতার। টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়ে পঞ্চমবার কোনও দেশ পরপর দু-বার খেতাব জিতল।

১৯৬৮ থেকে ১৯৭৬ অবধি ইরান একটানা তিনবার এশিয়ান কাপ খেতাব জিতেছিল। কাতারের কাছে ফুটবল বিশ্বকাপ মোটেই ভালো যায়নি। আয়োজক দেশ কাতার বিশ্বকাপে পরপর তিনটি ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল। সেই ব্যর্থতার ক্ষতে কিছুটা প্রলেপ দিতেই পারে এশিয়ান কাপ খেতাব দখলে রাখার বিষয়টি।

কাতার স্পেনীয় কোচ মার্কুয়েজ লোপেজকে নিয়ে আসে ডিসেম্বরে। গত জানুয়ারিতে জর্ডন ফ্রেন্ডলি ম্যাচে কাতারকে ২-১ গোলে হারিয়ে দেয়। জর্ডন এই প্রথমবার এশিয়ান কাপ খেলল। তাদের কাপ জয়ের স্বপ্ন জলাঞ্জলি কাতারের দাপুটে ফুটবলে। টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে তাদের জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকল ফাইনালের মঞ্চেও।

এএফসি এশিয়ান কাপে কাতার প্রথমে লেবাননকে হারায় ৩-০ গোলে। তাজিকিস্তানকে তারা হারিয়েছিল ১-০ গোলে। এরপর চিনকেও একই ব্যবধানে পরাস্ত করেছিল কাতার। প্রি কোয়ার্টার ফাইনালে ফিলিস্তিনকে পরাস্ত করে ২-১ গোলে। উজবেকিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ১-১ থাকার পর টাইব্রেকারে কাতার জেতে ৩-২ ব্যবধানে। সেমিফাইনালে ইরানকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল কাতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+